এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি: নাহিদ ইসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
জুলাই আন্দোলনের প্রায় দুই বছর পরও আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে জুলাই আন্দোলনের শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর হয়েছে। আমরা বলেছিলাম, জুলাই গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন, গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। কিন্তু সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো আমরা পাইনি।’

হাসানুল হক ইনুর মামলার রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘গতকাল ট্রাইব্যুনালের একটি রায় এসেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই রায়ে দেশের মানুষ সন্তুষ্ট হয়নি। আমাদের বিশ্বাস, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী, শহীদ পরিবার ও আহত যোদ্ধারা এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার পাননি।’

নাহিদের দাবি, ‘হাসানুল হক ইনু জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যায় প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন। শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তাকে তিনি সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাই আমরা মনে করি, এই রায় যথেষ্ট নয়। রাষ্ট্রপক্ষের উচিত রায়ের বিরুদ্ধে আপিল করা। আমরা তার কঠোরতম শাস্তি প্রত্যাশা করি।’

তিনি শেখ হাসিনাসহ জুলাই গণহত্যা ও ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়ে ভারতে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনের আগে গণভোট এবং নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম বিষয় ছিল কাঠামোগত সংস্কার ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন। কিন্তু সেই সংস্কার এখনো বাস্তবায়িত হয়নি। তাই এবারের জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী পালনের মূল প্রতিপাদ্য হচ্ছে গণহত্যার বিচার এবং সংস্কার বাস্তবায়ন।’

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান উদ্‌যাপন করলেই হবে না। সংস্কার বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করে সরকারকে প্রমাণ করতে হবে যে তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পক্ষে রয়েছে।’

জুলাই গণঅভ্যুত্থান জাতীয় জাদুঘর দ্রুত খুলে দেওয়ার দাবিও জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে। অন্যথায় জনগণ নিজেরাই সেই জাদুঘর খুলে সেখানে যাওয়ার ব্যবস্থা করবে।’

এ সময় তিনি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, শ্রমিক, নারী, শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, আলেম, সাংবাদিক, আইনজীবী, প্রবাসী এবং বিভিন্ন পেশাজীবীসহ আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সবার প্রতি শ্রদ্ধা জানান।

জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এদিন মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির সূচনা করে এনসিপি। কর্মসূচিতে দলের সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু