স্বেচ্ছাসেবক দলে আসছে নতুন নেতৃত্ব, আলোচনায় যারা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে সরকার গঠনের পর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে উদ্যোগ নিয়েছে বিএনপি। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ঢাকা মহানগরীসহ গুরুত্বপূর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছে দলটি। এর অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলসহ কয়েকটি সংগঠনের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এনে নতুন কমিটি গঠনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে গত মাসে যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমানে সংসদ সদস্য। এর মধ্যে সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। সরকার ও নিজ নিজ নির্বাচনী এলাকার দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় সংগঠনের কার্যক্রমে গতি কমে এসেছে। এ অবস্থায় গত শনিবার রাতে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সংশ্লিষ্টদের অনেকের ধারণা, এটি ছিল তাদের বিদায়ী সাক্ষাৎ এবং শিগগিরই নতুন নেতৃত্বের ঘোষণা আসতে পারে।

অন্যদিকে ঢাকা মহানগরীতে দলীয় সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি সংগঠনকে আরও সক্রিয় করার নির্দেশনা দেন। আগামী শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ দুই নেতার সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি তিনি নিয়মিত তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং শিগগিরই দলীয় কার্যালয়ে নিয়মিত অফিস করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, চলতি সপ্তাহ কিংবা অল্প সময়ের মধ্যেই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা হতে পারে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে অন্তত এক ডজন নেতার নাম আলোচনায় রয়েছে। নতুন নেতৃত্ব বাছাইয়ে রাজপথের ভূমিকা এবং অতীতের আন্দোলন-সংগ্রামে অবদানকে প্রধান বিবেচনায় রাখা হবে। একই সঙ্গে মেয়াদ শেষ হওয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আগামী কয়েক দিনের মধ্যে ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে তারেক রহমান বৈঠক করবেন। ওই বৈঠক থেকে সাংগঠনিক নির্দেশনার পাশাপাশি নতুন কমিটির ঘোষণাও আসতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা। নতুন কমিটি গঠনের সম্ভাবনায় পদপ্রত্যাশীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। তারা নিজেদের আন্দোলন-সংগ্রামের ভূমিকা তুলে ধরতে দলীয় নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। কেউ কেউ দলীয় কর্মসূচিতে অনুসারীদের নিয়ে উপস্থিত হয়ে সাংগঠনিক অবস্থানও তুলে ধরছেন।

২০২২ সালের ৪ সেপ্টেম্বর এস এম জিলানীকে সভাপতি এবং রাজিব আহসানকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আংশিক কমিটি গঠন করা হয়। পরে ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলেও এখনো ৩৭টি পদ শূন্য রয়েছে। ইতোমধ্যে ওই কমিটির মেয়াদও শেষ হয়েছে। বর্তমানে সভাপতি এস এম জিলানী গোপালগঞ্জ-৩ এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান বরিশাল-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রাজিব আহসান এখন সরকারের প্রতিমন্ত্রী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।

গত শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথক বৈঠকে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় তিন নেতা। বৈঠকে দলীয় সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে নতুন কমিটি ঘোষণার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, এক নম্বর সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সাবেক যুগ্ম সম্পাদক সাদরাজ জামান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসাইন, নূরুল হুদা বাবু, আব্দুর রহিম হাওলাদার সেতু, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রফিকুল ইসলাম রফিক, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন এবং কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

ইয়াছিন আলী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি তিনি ২১০টি মামলায় সাড়ে তিন বছর কারাবন্দি ছিলেন। এবার তিনি সভাপতি পদপ্রত্যাশী।

ফখরুল ইসলাম রবিন এর আগে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্রদল থেকে উঠে আসা এই নেতা অতীতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। বিগত ১৭ বছরে তিনি ৮০টি মামলার আসামি হন, একাধিকবার গ্রেপ্তার ও দীর্ঘ সময় কারাভোগ করেন। তিনি নয় দিন গুম ছিলেন বলেও উল্লেখ করা হয়েছে। পরে তৎকালীন ওসি সালাহউদ্দিন তাঁকে হাত-পা ভাঙা অবস্থায় আদালতে হাজির করেন। বিভিন্ন মামলায় দীর্ঘ সময় গোয়েন্দা কার্যালয়ের হেফাজতেও ছিলেন তিনি।

ডা. জাহেদুল কবির জাহিদ অতীতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সংগঠনটির সহসভাপতি এবং চিকিৎসকদের সংগঠন ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক। রাজনীতি করতে গিয়ে একাধিকবার কারাভোগ করেছেন। গত দেড় দশকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্দোলনের সময় নিয়মিত সক্রিয় নেতাদের একজন ছিলেন তিনি। আসন্ন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালনের আগ্রহের কথাও জানিয়েছেন।

সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাদরাজ জামান দীর্ঘদিন জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। বিভিন্ন সময়ে কেন্দ্রীয় কমিটির সদস্য ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি একাধিকবার কারাবরণ করেছেন। তিনিও শীর্ষ পদপ্রত্যাশীদের একজন।

বর্তমান সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। পরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেন। এরপর স্বেচ্ছাসেবক দলের সহদপ্তর সম্পাদক এবং পরে সাংগঠনিক সম্পাদক হন। রাজনীতি করতে গিয়ে একাধিকবার গ্রেপ্তার, নির্যাতন ও দীর্ঘ কারাভোগের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নাজমুল হাসান বলেন, তিনি দলের কর্মী হিসেবে দলের নেতৃত্ব যে দায়িত্ব দেবেন, তা পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন।

এ ছাড়া জহির উদ্দিন তুহিন, নজরুল ইসলাম, কাজী মোখতার হোসাইন, নূরুল হুদা বাবু, আব্দুর রহিম হাওলাদার সেতু, আব্দুল্লাহ আল মামুন, রফিকুল ইসলাম রফিক, ফজলুর রহমান খোকন এবং কাজী রওনকুল ইসলাম শ্রাবণও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। তারা হামলা, মামলা, হয়রানি ও দীর্ঘ কারাভোগের অভিজ্ঞতার কারণে শীর্ষ নেতৃত্বের আলোচনায় রয়েছেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, তাঁরা নিজেদের দায়িত্ব পালন করছেন। নতুন কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন শনিবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তানভীর আহমেদ রবিন বলেন, নানা কারণে সাংগঠনিক কার্যক্রম কিছুটা শিথিল হয়েছে। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে যেসব জায়গায় দুর্বলতা রয়েছে, সেগুলো কাটিয়ে ওঠার বিষয়ে বিএনপি চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি তিনি সময় পেলেই নিয়মিত নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন। মহানগরীর কমিটি ভাঙার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ঢাকা মহানগর দক্ষিণে ২৪টি থানা এবং ৮০টি ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। যেখানে দুর্বলতা রয়েছে, সেখানে পুনর্বিন্যাস করা হবে। সংগঠনকে আগের অবস্থানে ফিরিয়ে আনতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, শিগগিরই মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সূত্র: কালবেলা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু