রাজনীতি

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থলে উত্তেজনা-ডিম নিক্ষেপ, আটক ৩

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থলে উত্তেজনা-ডিম নিক্ষেপ, আটক ৩

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইস্ট লন্ডন মসজিদ-সংলগ্ন মায়েদা গ্রিল রেস্তোরাঁয় এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। সভা শুরুর আগেই সেখানে যুক্তরাজ্যপ্রবাসী আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন বলে জানা গেছে। একই সময় এনসিপির সমর্থকরাও সেখানে অবস্থান নেন। একপর্যায়ে এনসিপির নেতা-কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতনের আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

২৫ জুলাই, ২০২৬
সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী আর নেই

সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী আর নেই

সেলিমা আহমাদ মেরী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করতেন। তিনি দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন। পাশাপাশি নারী উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে প্রশংসা সরকার দলসহ পুরো সংসদের

বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে প্রশংসা সরকার দলসহ পুরো সংসদের

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে। শনিবার সকাল ১১টা ২ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। অধিবেশনে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। বক্তব্যে তিনি সরকারি দল ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সংসদকেন্দ্রিক গণতন্ত্র এবং দেশ গঠনে যৌথ দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তার বক্তব্য শেষ হলে সরকারি ও বিরোধী দলসহ পুরো সংসদের সদস্যরা টেবিল চাপড়ে তাকে স্বাগত ও সমর্থন জানান।

২৫ জুলাই, ২০২৬
সংস্কার না হলে বিএনপি সরকার পতনের হুঁশিয়ারি পাটওয়ারীর

সংস্কার না হলে বিএনপি সরকার পতনের হুঁশিয়ারি পাটওয়ারীর

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, যারা বর্তমানে বিভিন্ন দায়িত্বে রয়েছেন, তারা যেন অতিরিক্ত আত্মবিশ্বাস না দেখান। তাঁর ভাষায়, একটি সভ্য ও অংশগ্রহণমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তারা সংযত আচরণ করছেন। তবে কেউ সীমা অতিক্রম করলে তার জবাব দিতে জানেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথাও বলেন।

২৫ জুলাই, ২০২৬
ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে'

ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে'

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিব আলীর বাড়ি পরিদর্শন করেন তিনি। পরে নিহতের কবর জিয়ারত, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদী বক্তব্য দেন।

২৫ জুলাই, ২০২৬
ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক সাবেক এমপি

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক সাবেক এমপি

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে পাঠদান করছেন বলে দাবি উঠেছে। কলেজটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। শনিবার (২৭ জুন) সকালে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক স্টাফ নার্স জানান, ডা. প্রাণ গোপাল দত্ত ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। তবে কতদিন ধরে তিনি সেখানে পাঠদান করছেন, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেননি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
নিলোফার মনির বক্তব্য প্রত্যাখ্যান ছাত্রদলের, প্রতিক্রিয়া রাকিবের

নিলোফার মনির বক্তব্য প্রত্যাখ্যান ছাত্রদলের, প্রতিক্রিয়া রাকিবের

জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এক ফেসবুক পোস্টে ওই বক্তব্যকে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করার কথা জানান। ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, নিলোফার চৌধুরী মনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তাঁর ভূমিকা রয়েছে। তবে টকশোতে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া বক্তব্যে সংগঠনটি মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে বলে উল্লেখ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
জুলাই আন্দোলনের পেছনে ডিজাইন ছিল, দাবি বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির

জুলাই আন্দোলনের পেছনে ডিজাইন ছিল, দাবি বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, যৌথ বিবৃতিতে মোদি বলেন, ‘মহামান্য এবং আমার ছোট বোন, প্রধানমন্ত্রী তাকাইচি।’ এ সময় তিনি জাপানের প্রতিনিধি দল, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীদের স্বাগত জানান। পাশাপাশি বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে তাকাইচির প্রথম ভারত সফরকে স্বাগত জানান তিনি। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন। মোদির ‘সুন্দর ছোট বোন’ সম্বোধনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভাই-বোনের সম্পর্কের চেতনায় ভারত ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে উভয় দেশ একমত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: জামায়াত আমির

সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় সংসদে নিষ্পত্তি না হলে তা রাজপথে আদায় করা হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘উই আর কমিটেড। আমরা আমাদের কমিটমেন্ট ভায়োলেট করতে পারি না। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না।’

২৫ জুলাই, ২০২৬
জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, আহত ৩৪৬

জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, আহত ৩৪৬

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে আধিপত্য বিস্তার, দলীয় কোন্দল ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে। বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে ২১টি ঘটনায় ৩ জন নিহত এবং ১৪৬ জন আহত হন। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে ১৪টি ঘটনায় ২ জন নিহত এবং ১১৫ জন আহত হন। বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আরও ২ জন নিহত এবং ৩৬ জন আহত হন। নিহত ৯ জনের মধ্যে বিএনপির ৪ জন, আওয়ামী লীগের ২ জন, শিবিরের ১ জন, ইউপিডিএফের ১ জন এবং একটি চরমপন্থী দলের ১ জন সদস্য রয়েছেন। এ ছাড়া দুষ্কৃতকারীদের হামলায় আরও ৯ জন নিহত ও ২২ জন আহত হন এবং অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হন।

২৫ জুলাই, ২০২৬
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মঙ্গলবার (১৬ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে আফরোজা আব্বাসও সরকারের কাছে লিখিতভাবে পদত্যাগ করতে পারবেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু