জুলাই আন্দোলনের পেছনে ডিজাইন ছিল, দাবি বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
জুলাই আন্দোলনের পেছনে ‘ডিজাইন’ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। 

বুধবার (১ জুলাই) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে তাঁর সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মো. আলাউদ্দিন।

টকশোতে মনির এ বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও ফেসবুকে তাঁর বক্তব্যের সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেন।

আলোচনায় নিলোফার মনি বলেন, আন্দোলনকে ঘিরে এমন অনেক তথ্য রয়েছে, যা তিনি প্রকাশ করতে চান না। তাঁর দাবি, কারা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছেন, কোথায় এবং কীভাবে বৈঠক হয়েছে, কিংবা আন্দোলনে কার কী ভূমিকা ছিল এসব বিষয়ে নানা তথ্য রয়েছে। আন্দোলনের নেতৃত্বে ছিলেন বলে যাদের দাবি করা হয়, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে বলে মন্তব্য করেন তিনি।

আন্দোলনের সময়কার পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি বলেন, আন্দোলনের প্রকৃত নেতৃত্বে কারা ছিলেন, তা অনেক অংশগ্রহণকারীই জানতেন না। অনেকেই একে অপরকে না চিনেই আন্দোলনে অংশ নেন। তাঁর ভাষ্য, হঠাৎ করে পাশে থাকা কেউ গুলিবিদ্ধ হয়ে মারা গেলেও অনেকেই প্রথমে তা বুঝতে পারেননি। পরে বলা হয়, এসব ছিল স্নাইপারের গুলি।

এ সময় অনুষ্ঠানের উপস্থাপক জানতে চান, তাহলে কি পুরো ঘটনাটি কোনো পরিকল্পনার অংশ ছিল? জবাবে নিলোফার মনি বলেন, ‘ডিজাইন’ অবশ্যই ছিল। তবে সেটি ষড়যন্ত্র ছিল কি না, সেটি আলাদা বিষয়। একই সঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার মতো একজন স্বৈরশাসকের পতনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে। তাঁর দাবি, এত বড় স্বৈরশাসন না থাকলে হয়তো এমন পরিস্থিতিরও সৃষ্টি হতো না।

মনির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান অনুষ্ঠানের অপর অতিথি মো. আলাউদ্দিন। তিনি বলেন, যদি আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থেকে থাকে, তাহলে সেটিকে পরিকল্পিত বা ষড়যন্ত্রের অংশ হিসেবে তুলে ধরা যুক্তিসঙ্গত নয়। তিনি প্রশ্ন তোলেন, যদি ‘ডিজাইন’ থেকে থাকে, তবে সেটি কারা করেছে।

জবাবে নিলোফার মনি বলেন, এ বিষয়ে আসিফ ভূঁইয়াকে জিজ্ঞাসা করলে অনেক বিষয় পরিষ্কার হবে। পরে আলোচনায় স্নাইপার প্রসঙ্গ ওঠে। আলাউদ্দিনের বক্তব্যের জবাবে মনি দাবি করেন, বাংলাদেশে কোনো স্নাইপার ছিল না এবং এ ধরনের বাহিনী বাইরে থেকে এসেছিল। এর পাল্টা প্রতিক্রিয়ায় আলাউদ্দিন বলেন, বক্তব্যের মধ্যে পরস্পরবিরোধিতা রয়েছে এবং বিষয়টি অজানা বলে দাবি করা গ্রহণযোগ্য নয়।

এর জবাবে নিলোফার মনি বলেন, বিএনপির কোনো হীনমন্যতা নেই, বরং দলটি উদারতার পরিচয় দিয়েছে। তিনি দাবি করেন, বিএনপি নিজের কৃতিত্ব প্রতিষ্ঠার পরিবর্তে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনতে চেয়েছে।

তিনি আরও বলেন, পুরো ঘটনাকে শুধু আন্দোলনের সংগঠকদের কর্মকাণ্ড হিসেবে দেখা ঠিক হবে না। তাঁর মতে, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা অন্যায়ের প্রতিবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিতেই আন্দোলনে অংশ নিয়েছিলেন।

একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে নিলোফার মনি বলেন, আন্দোলনের সময় এক শিক্ষার্থী তাঁর কাছে খাবারের জন্য সাহায্য চেয়েছিলেন। পরে ঢাকা কলেজের এক ছাত্রনেতা তাঁর বাসায় এসে জানান, মিছিলে অংশ নেওয়ার সময় তাঁর পাশের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি বলেন, ওই শিক্ষার্থী জানিয়েছিলেন, আন্দোলনকারীদের খাবারের অভাব ছিল না, তবে কয়েক দিন ভাত না খাওয়ায় তাঁর শুধু ভাত খেতে ইচ্ছা করছিল। পরে তিনি জানতে পারেন, ওই শিক্ষার্থীও নিহত হয়েছেন।

নিলোফার মনি আরও বলেন, তাঁকে বিস্মিত করেছে এই বিষয়টি যে, ঢাকা কলেজের ছাত্রনেতা হওয়া সত্ত্বেও ওই শিক্ষার্থী আশপাশে থাকা অধিকাংশ মানুষকে চিনতেন না। তাঁর ভাষায়, কে কোথা থেকে এসেছে বা কোথায় যাচ্ছে, সে সম্পর্কে অনেকেই অবগত ছিলেন না।

সবশেষে তিনি বলেন, আন্দোলনকারীদের ওপর কারা গুলি চালিয়েছিল, সে প্রশ্নের স্পষ্ট উত্তর আজও তাঁর কাছে নেই। তাঁর দাবি, বিষয়টি নিয়ে তিনি অনেক পড়াশোনা ও বিশ্লেষণের চেষ্টা করেছেন, কিন্তু এখনো অনেক প্রশ্নের উত্তর অজানাই রয়ে গেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু