জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, আহত ৩৪৬

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

মানবাধিকার সংগঠনের ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ জুন মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। প্রতিবেদনে জানানো হয়, মাসজুড়ে ৫৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৯ জন নিহত এবং ৩৪৬ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ রয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে আধিপত্য বিস্তার, দলীয় কোন্দল ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে। বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে ২১টি ঘটনায় ৩ জন নিহত এবং ১৪৬ জন আহত হন। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে ১৪টি ঘটনায় ২ জন নিহত এবং ১১৫ জন আহত হন। বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আরও ২ জন নিহত এবং ৩৬ জন আহত হন।

নিহত ৯ জনের মধ্যে বিএনপির ৪ জন, আওয়ামী লীগের ২ জন, শিবিরের ১ জন, ইউপিডিএফের ১ জন এবং একটি চরমপন্থী দলের ১ জন সদস্য রয়েছেন। এ ছাড়া দুষ্কৃতকারীদের হামলায় আরও ৯ জন নিহত ও ২২ জন আহত হন এবং অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হন।

প্রতিবেদনে আরও বলা হয়, রাজনৈতিক সহিংসতায় ৪৫টি বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জুন মাসে বিভিন্ন রাজনৈতিক ঘটনায় ২২টির বেশি মামলা হয়েছে, যেখানে ৬২৭ জনের নাম উল্লেখসহ প্রায় ১২৬২ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ সময়ে রাজনৈতিক ও অন্যান্য ঘটনায় মোট ২৫৭টি মামলায় ৪৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আওয়ামী লীগের ১৫৫৯ জন, বিএনপির ৩৫ জন এবং জামায়াতের ২ জন নেতাকর্মী রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় ৬৩টি ঘটনায় ৩১ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন। একই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলায় ৬৬ জন আহত হন।

সাংবাদিক নির্যাতনের ৩৯টি ঘটনায় ৪৭ জন সাংবাদিক হয়রানির শিকার হন। এর মধ্যে ২৮ জন আহত, ৫ জন লাঞ্ছিত, ৯ জন হুমকির মুখে এবং ৫ জন আটক হন। বিভিন্ন মামলায় ১২ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত সংঘাত, শ্রমিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। জুন মাসে ৩৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হন, যার মধ্যে ১০৬ জন ধর্ষণের শিকার এবং ১৯ জন গণধর্ষণের শিকার হন। এছাড়া ২ জন শিশু ধর্ষণের পর হত্যার শিকার হন।

শিশু নির্যাতনের ঘটনায় মোট ২৯১ জন শিশু ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে ৫৪ জন নিহত এবং ২৩৭ জন আহত বা নির্যাতনের শিকার হয়। নারী ও পারিবারিক সহিংসতায় ৫৭ জন নিহত, ৪৮ জন আহত এবং ৩৬ জন আত্মহত্যা করেন।

প্রতিবেদনের শেষে মানবাধিকার সংগঠনের নির্বাহী পরিচালক বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও নিরাপত্তাহীনতা মানবাধিকার পরিস্থিতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে। তিনি জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু