শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতনের আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন আমরা ঘটাবো। সরকার গঠন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের খুনিদের বিচারের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করব এবং দেশের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করব।”

তিনি দাবি করেন, শেখ হাসিনার শাসনামলে বহু মানুষ নিহত হয়েছেন এবং এ ঘটনার বিচার এখনো হয়নি। এ সময় আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধেও বিচার দাবি করেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, তারা আবু সাঈদের হত্যার বিচার চান এবং এ দাবিকে অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশে কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি।

বন্যা পরিস্থিতির প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, দুর্যোগ ব্যবস্থাপনায় সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বন্যাকবলিত মানুষের পাশে সরকারকে কার্যকরভাবে দেখা যাচ্ছে না এবং ত্রাণ কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

ভারত প্রসঙ্গেও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

এনসিপির নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু