রাজনীতি
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত করা হচ্ছে: শিবির সভাপতি
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের রায় দ্রুত কার্যকর করা উচিত। তিনি অভিযোগ করেন, জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত করা হচ্ছে।
শিক্ষার্থীদের জীবন আগে, পরীক্ষা পরে: নাসীরুদ্দীন পাটওয়ারী
এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক বাস্তবতা বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা আগে, পরীক্ষা পরে।
দুর্নীতির মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন
মামলার অভিযোগে বলা হয়, বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির এমন নিয়োগ দেওয়ার ক্ষমতা না থাকলেও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বা তাঁর প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষক রাখা হয়নি। বিজ্ঞাপনে নির্ধারিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ–এর সনদ ছাড়াই প্রার্থীদের আবেদন করার সুযোগ দেওয়া হয়। এছাড়া লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া একজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি এবং নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ধানমন্ডি ৩২-এ কড়া নিরাপত্তা,অভিযোগে সাংবাদিকদের ওপর হামলা
কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিন একই এলাকায় আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিল শেষে এক পর্যায়ে একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগও ওঠে।
এনসিপিতে বড় পরিবর্তনে নতুন স্বপ্ন, শীর্ষ নেতৃত্ব কমছে ১০ থেকে ৬ জনে
আত্মপ্রকাশের দেড় বছরের মাথায় বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠনের পথে হাঁটছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রতিষ্ঠাকালীন ১০ সদস্যের শীর্ষ নেতৃত্বের কাঠামো ভেঙে সেটিকে ৬ সদস্যে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পলিটিক্যাল কাউন্সিলের (পিসি) সদস্যদের দায়িত্বও বাড়ানো হচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সংগঠনকে আরও কার্যকর, বিকেন্দ্রীভূত ও গতিশীল করতেই এ পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন দলটির দায়িত্বশীল নেতারা। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে নতুন সাংগঠনিক কাঠামো ঘোষণা করা হতে পারে। এরপর ২০২৭ সালের শুরুতে অনুষ্ঠিত হবে দলটির প্রথম জাতীয় কাউন্সিল। ততদিন পর্যন্ত পুনর্গঠিত আহ্বায়ক কমিটিই দল পরিচালনা করবে।
শিবিরের সাবেক সদস্য এখন কোটি ছাড়িয়েছে: সাদ্দাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সংগঠনটির সাবেক সদস্যদের সংখ্যা বর্তমানে এক কোটি ছাড়িয়েছে। তিনি জানান, বর্তমানে লক্ষাধিক শিক্ষার্থী সরাসরি ছাত্রশিবিরের কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। তার দাবি, আদর্শবান, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ নাগরিক গড়ে তুলতে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বিএনপির কমিটিতে আসছে বড় রদবদল
দলীয় সূত্র জানায়, শনিবার রাতে ঢাকা জেলা বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে তিনি সাংগঠনিক কার্যক্রমে গতি আনা, শৃঙ্খলা বজায় রাখা, তৃণমূলকে আরও শক্তিশালী করা, দলীয় ঐক্য সুসংহত করা এবং জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশনা দেন। পাশাপাশি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সক্রিয় ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।
চলতি বছরই দেশে ফিরবে শেখ হাসিনা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, সব ধরনের বাধা, ষড়যন্ত্র ও রাজনৈতিক প্রতিকূলতা অতিক্রম করে তিনি চলতি বছরই দেশে ফিরবেন। তার ভাষায়, দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়; বরং জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে এটি সম্পৃক্ত। ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া ই-মেইল সাক্ষাৎকারে শেখ হাসিনা এসব কথা বলেন। প্রায় দুই বছর ধরে দেশছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মৃত্যুদণ্ডের রায় রয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ। তবে তিনি বলেন, এসব তাকে ভীত করতে পারেনি।
যুবদলে শুদ্ধি অভিযান, বহিষ্কার ৩০০ নেতা-কর্মী
আবদুল মোনায়েম মুন্না বলেন, জাতীয়তাবাদী যুবদল সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। কোনো ধরনের বেআইনি, অনৈতিক কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডকে সংগঠন প্রশ্রয় দেয় না। দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে সারা দেশে প্রায় ৩০০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পাবে না। ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে না পারে, সে জন্য কঠোর সাংগঠনিক নীতি গ্রহণ করা হয়েছে।
‘রিভোল্ট’ হলে বিশৃঙ্খলার শেষ কোথায় হতো, কেউ জানে না: শফিকুর রহমান
বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যকে পরাজিত করা হয়েছে। তিনি বলেন, ফলাফল প্রত্যাখ্যান করে তারা বিদ্রোহ করলে দেশে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারত। দায়িত্বশীলতার জায়গা থেকে ১১ দল সে পথে যায়নি। বুধবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।
পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল
পদত্যাগের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম ইউসুফ আলী এক প্রেস ব্রিফিংয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ পাস না করার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন। পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন— এম ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভূঁইয়া, মো. আসাদ উদ্দিন এবং তারিকুল ইসলাম।
আ.লীগের চেয়ে বিএনপি আমলেই বেশি নির্যাতনের শিকার হয়েছি’, আদালতে এনসিপি নেতা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোতয়ালী থানার প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেন দাবি করেছেন, আওয়ামী লীগ সরকারের সময় হামলা ও নির্যাতনের শিকার হলেও বিএনপির সময়ে তিনি আরও বেশি নির্যাতনের মুখোমুখি হয়েছেন। রোববার (২৮ জুন) রাজধানীর তেজগাঁওয়ে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।