রাজনীতি
জুলাই গণহত্যার ‘লোক দেখানো’ রায় ঘোষণা নয়, বাস্তবায়ন দেখতে চাই: ছাত্রশিবির সভাপতি
জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করে রায় কার্যকরের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি বলেছেন, ‘খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের শুধু লোক-দেখানো রায় নয়, তার বাস্তবায়ন দেখতে চাই।’
মোদিকেও পালাতে হতে পারে, মনে হয় হাসিনা তাঁকে নিয়েই ফিরবেন: হাসনাত আব্দুল্লাহ
ভারতের দিল্লীতে বিক্ষোভে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশটির বর্তমান প্রধামন্ত্রী মোদিকেও পালাতে হতে পারে এবং মনে হয় শেখ হাসিনা তাঁকে নিয়েই বাংলাদেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: ফয়জুল করিম
আমরা চলছিলাম মদিনার দিকে, কিন্তু স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। কাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে-এমনটাই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে সিইসি ও স্পিকারকে চিঠি জামায়াতের
আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে জাতীয় সংসদের স্পিকারকেও।
বিরোধী দল জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল
জুলাই সনদকে ঘিরে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার।
‘রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তি ভাবলে জুলাই বারবার ফিরে আসবে’
তিনি বলেন, অনেকে প্রশ্ন করেন জুলাই আন্দোলন কী অর্জন করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বিএনপি ও জামায়াত তাদের রাজনৈতিক দাবিগুলোর অনেকটাই বাস্তবায়ন করেছে এবং জুলাইয়ে নেতৃত্ব দেওয়া একটি নতুন রাজনৈতিক দলও সংসদে প্রধান বিরোধী দলের অবস্থানে রয়েছে। এখন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব এসব রাজনৈতিক শক্তির ওপর বর্তেছে। তিনি গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
একসঙ্গে ১৪ নেতাকে শোকজ করল ছাত্রদল
বিভিন্ন ইউনিটের ১৪ নেতাকে শোকজ করেছে রাজশাহী মহানগর ছাত্রদল। দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকা এবং সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে তাদের এ শোকজ করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে শোকজ করা হয়েছে বুধবার। অন্যজনকে শোকজ করা হয় আগের দিন মঙ্গলবার (২১ জুলাই)।
ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান
রাশেদ বলেন, ‘শিবিরের যতটুকু অবদান, ততটুকুর ক্রেডিট নিলে সমস্যা নেই। কিন্তু অতিরঞ্জিত করতে গেলেই গণ্ডগোল তৈরি হবে। গণঅভ্যুত্থানের সময় সাদিক কায়েক সালমান পরিচয়ে কাজ করতেন, এটাই চিরন্তন সত্য। কিন্তু এখন যদি বেশি ক্রেডিটের জন্য বলা হয় গণঅভ্যুত্থানের সময় সাদিক কায়েম পরিচয়েই সাদিক কায়েম কাজ করতেন, তা হবে অসত্য! ঠিক ক্রেডিটের বিষয়গুলো এই রকম। যার যতটুকু অবদান ততটুকুর বেশি দাবি করার সুযোগ নেই।’
জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: ডা. শফিকুর রহমান
অন্যায় এবং জামায়াত একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’
ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান দেশের সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা এবং সমগ্র দেশবাসীকে ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি'র আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আন্তরিকভাবে দোয়া করার আহবান জানিয়েছেন।
গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: বরিশালে জামায়াত আমির
গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর হওয়ার কিছুক্ষণ পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।