রাজনীতি
গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর
গণরায় উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
কোনো মিডিয়া মাফিয়ার কাছে গিয়ে সেজদা দেব না: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা কোনো মিডিয়া মাফিয়াদের কাছে গিয়ে সেজদা দেব না। জনগণের স্বার্থে, সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।”
গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণভোটকে অবৈধ বলা হলে একই আদেশে অনুষ্ঠিত নির্বাচন ও সরকারও বৈধ থাকে না।
এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলেন- নকল আর চলবে না। ২০২৬ এর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে- এই স্ট্যান্টবাজি আর বাংলাদেশে চলবে না। হাঁটুসমান পানিতে, বুকসমান পানিতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ডুবিয়ে ডুবিয়ে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। একটি পরীক্ষার প্রশ্ন প্রণয়নের মধ্যেও ভুল রাখা হয়েছে। একজন পরীক্ষার্থীর তখন মানসিক অবস্থা কী ধরনের হয়, তা একবার ভাবার আহ্বান জানান তিনি। পাশাপাশি এ বিষয়ে দুঃখ প্রকাশ না করে শিক্ষার্থীদের ‘মাদকাসক্ত’ বলারও সমালোচনা করেন।
শেখ হাসিনা বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না এবং বাংলাদেশে তার জানাজা হবে না। সোমবার (২০ জুলাই) বিকেলে পিরোজপুর শহরে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন এমপি নজরুল, বললেন ‘তিনি আমার দ্বিতীয় স্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওতে থাকা নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম।
প্রধানমন্ত্রীর কর্মসূচি বানচাল করতে উসকানি দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে নামিয়েছে শিবির
তিনি বলেন, “শিবিরের কোচিং সেন্টারে যেসব শিক্ষার্থী প্রাইভেট পড়ে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সেসব শিক্ষার্থীকে একপ্রকার উসকানি দিয়ে মাঠে নামানো হয়েছিল। পাশাপাশি অনেক সাধারণ শিক্ষার্থীও বিভ্রান্ত হয়ে মাঠে নেমেছিল। আমি মনে করি, এটি একটি পরিকল্পিত আন্দোলন। বিশেষ করে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিকে কেন্দ্র করে শিবির এই নোংরামি করেছে। শিক্ষার্থীরা আন্দোলন করছিল সায়েন্সল্যাবে, কিন্তু তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকিয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটানোর পরিকল্পনা হাতে নিয়েছিল শিবির।”
উন্নয়ন প্রকল্পের দুর্নীতি নিয়ে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা চাইলেন ডা. মাহমুদা মিতু
উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও জনগণের অধিকার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
আইনশৃঙ্খলা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই: নাহিদ ইসলাম
গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকার কথা উল্লেখ করে বিরোধীদলীয় হুইপ বলেন, ‘গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ, অবদান ও আত্মত্যাগের কথা আমরা সবসময় বলি। নারী কোটার বিরুদ্ধে গিয়ে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে নারী-পুরুষ সবাই রাস্তায় নেমেছিল। নারীরা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল দেখে তাদের নানা ভাবে টার্গেট করা হয়। তবে আন্দোলন-পরবর্তী সময়ে নারীদের আমরা সেই স্পেসটা করে দিতে পারি নাই। তবুও নারীরা আমাদের সঙ্গে রয়েছে। নারী শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে, নারীদের রাজনৈতিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা।’
বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের ভাইরাল ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এমপি দাবি করেছেন, ভিডিওতে থাকা মরিয়ম আক্তার তার দ্বিতীয় স্ত্রী। তবে বিয়ের দাবিকৃত তারিখের পাঁচ দিন পরের একটি বায়োডাটায় মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ রয়েছে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ সরকারকে বিবেচনার আহ্বান ইসলামী ছাত্র আন্দোলনের
দেশব্যাপী বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে শিক্ষা প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত ও সমন্বয়হীনতার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর নৈতিক দায় স্বীকার করে পদত্যাগের বিষয়টি সরকারকে বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর আইসিএবি মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনটির ষান্মাসিক পর্যালোচনা বৈঠকে সভাপতির বক্তব্যে এসব দাবি জানান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।
শিক্ষার্থী নয়, নিজ দলের কর্মীকেই টুটি চেপে ধরেছিলেন ছাত্রদল নেতা: আমানউল্লাহ আমান
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে একজনকে গলা চেপে ধরে বা গলাধাক্কা দিয়ে সরিয়ে দিতে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ওঠে, ছাত্রদলের এক নেতা আন্দোলনরত এক সাধারণ শিক্ষার্থীকে এভাবে সরিয়ে দিয়েছেন।