গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণভোটকে অবৈধ বলা হলে একই আদেশে অনুষ্ঠিত নির্বাচন ও সরকারও বৈধ থাকে না।

তিনি বলেন, “যে আদেশের মাধ্যমে একই সঙ্গে গণভোট ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই আদেশের নির্বাচন বৈধ হলে গণভোট কীভাবে অবৈধ হয়? এক মায়ের পেটের দুই যমজ সন্তানের একজন বৈধ আরেকজন অবৈধ এটা কখনো হতে পারে না।”

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, “এই গণভোট যদি অবৈধ হয়, তাহলে সালাহউদ্দিন আহমদ অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী এবং বিএনপি সরকারও অবৈধ সরকার।” এ বিষয়ে কথা বলার আগে ভেবেচিন্তে বক্তব্য দেওয়ার আহ্বান জানান তিনি।

সারজিস আলম বলেন, ৫০ শতাংশ মানুষ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, আর ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে বলে তিনি দাবি করেন। সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, জনগণ ও রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান তৈরি হয়। জনগণের চেয়ে সংবিধান বড় হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

ব্যাংক খাত প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে সারজিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় যেমন এস আলমের মাধ্যমে ইসলামী ব্যাংক দখলের অভিযোগ উঠেছিল, তেমনি বিএনপি সরকারও একই পথে হাঁটছে।

তিনি আরও অভিযোগ করেন, এস আলমের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ থাকা সত্ত্বেও তাকে পুনর্বাসনের চেষ্টা চলছে।

এ সময় গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর, রাশেদ খাঁন এবং গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকীর সমালোচনা করেন সারজিস আলম। তিনি অভিযোগ করেন, সংস্কারের পক্ষে থাকা কিছু নেতা রাজনৈতিক সুবিধার জন্য তাদের অবস্থান পরিবর্তন করেছেন।

পঞ্চগড়ে ছাত্রলীগের এক নেতার জামিন প্রসঙ্গে বিচার বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাদের সমালোচনা করে তিনি বলেন, যারা জনগণের স্বার্থের পরিবর্তে কোনো দলের পক্ষে কাজ করবেন, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “কোনো দলের দাস হিসেবে নয়, জনগণের জন্য কাজ করুন। জনগণই আপনাদের সম্মান রক্ষা করবে।”

পথসভায় এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মুজাহিদসহ দলের স্থানীয় নেতারা বক্তব্য দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি