প্রধানমন্ত্রীর কর্মসূচি বানচাল করতে উসকানি দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে নামিয়েছে শিবির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির নেতা রাশেদ খাঁন দাবি করেছেন, শিবিরের পরিচালিত কোচিং সেন্টারে পড়া শিক্ষার্থীদের উসকানি দিয়ে আন্দোলনে নামানো হয়েছিল। একই সঙ্গে বিভ্রান্ত হয়ে অনেক সাধারণ শিক্ষার্থীও এতে অংশ নেন বলে তিনি মন্তব্য করেন। মঙ্গলবার (১৪ জুলাই) এক ফেসবুক পোস্টে এই দাবি করেন তিনি।

তিনি বলেন, “শিবিরের কোচিং সেন্টারে যেসব শিক্ষার্থী প্রাইভেট পড়ে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সেসব শিক্ষার্থীকে একপ্রকার উসকানি দিয়ে মাঠে নামানো হয়েছিল। পাশাপাশি অনেক সাধারণ শিক্ষার্থীও বিভ্রান্ত হয়ে মাঠে নেমেছিল। আমি মনে করি, এটি একটি পরিকল্পিত আন্দোলন। বিশেষ করে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিকে কেন্দ্র করে শিবির এই নোংরামি করেছে। শিক্ষার্থীরা আন্দোলন করছিল সায়েন্সল্যাবে, কিন্তু তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকিয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটানোর পরিকল্পনা হাতে নিয়েছিল শিবির।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইকে ধন্যবাদ জানাই। তিনি পরিস্থিতি বুঝতে পেরে শিক্ষার্থীদের সঙ্গে গিয়ে কথা বলেছেন এবং তাদের বোঝানোর চেষ্টা করেছেন। আজকে শিবির যে নোংরা পরিকল্পনা হাতে নিয়েছিল, তা এখন মোটামুটি পরিষ্কার।”

তিনি আরও অভিযোগ করেন, “আবার ছাত্রলীগও ছাত্রদলকে নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছে যে, ছাত্রদল নাকি শিক্ষার্থীদের ধরে ধরে পেটাচ্ছে। এমনকি শিক্ষার্থীদের বিক্ষুব্ধ করতে জুলাই গণঅভ্যুত্থানের ভিডিও ও ছবি ছড়িয়েছে ছাত্রলীগ। সব মিলিয়ে আজকে শিবির-ছাত্রলীগের যৌথ প্রযোজনায় একটি ব্যর্থ আন্দোলন সংগঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা ইতোমধ্যে এই রাজনীতি বুঝতে পেরে ঘরে ফিরে গেছে। আমি তাদের ধন্যবাদ জানাই।”

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “সন্তানকে পড়ার টেবিলে বসান। প্রশ্ন সহজ হোক আর কঠিন হোক, বই থেকেই হবে। আপনার সন্তানের মেধাকে বিএনপি সরকার নষ্ট হতে দেবে না। ১৬ বছরে শিক্ষার্থীদের মেধা ধ্বংসের অপচেষ্টা ছিল। কিন্তু বিএনপির লক্ষ্য মেধাবী প্রজন্ম তৈরি করা। আর জামায়াত-শিবিরের লক্ষ্য আপনার সন্তানকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা নেওয়া।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু