শিক্ষার্থী নয়, নিজ দলের কর্মীকেই টুটি চেপে ধরেছিলেন ছাত্রদল নেতা: আমানউল্লাহ আমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে একজনকে গলা চেপে ধরে বা গলাধাক্কা দিয়ে সরিয়ে দিতে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ওঠে, ছাত্রদলের এক নেতা আন্দোলনরত এক সাধারণ শিক্ষার্থীকে এভাবে সরিয়ে দিয়েছেন।

তবে মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি নাকচ করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের বরাতে জানানো হয়, ভিডিওতে যাকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি কোনো সাধারণ শিক্ষার্থী নন, বরং ছাত্রদলেরই এক কর্মী। শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়া থেকে বিরত রাখতেই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।

বিবৃতিতে আমানউল্লাহ আমান বলেন, একজন শিক্ষার্থীর গলা চেপে ধরার যে ছবি ও ভিডিও ছড়িয়ে বলা হচ্ছে ছাত্রদল নেতা একজন সাধারণ শিক্ষার্থীর গলা চেপে ধরেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি—ঘটনাটি আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীর সঙ্গে ঘটেনি।

তিনি আরও বলেন, আন্দোলনে অংশ নেওয়া একজন সাধারণ শিক্ষার্থীর বক্তব্যের জবাব দিতে ছাত্রদলের একজন কর্মী এগিয়ে যান। তখন কেন্দ্রীয় সংসদের একজন নেতা তাকে শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়াতে না দিয়ে নিবৃত্ত করেন।

ছাত্রদলের দাবি, ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। বিবৃতিতে অভিযোগ করা হয়, পতিত ফ্যাসিস্টের দোসর এবং জামায়াত-শিবিরের “বট” পেজ ও আইডি থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওতে কর্মীকে সরিয়ে দেওয়া ব্যক্তি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক মামুন।

তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় আন্দোলনরত কয়েকজন প্রধানমন্ত্রীর বিষয়ে আপত্তিকর মন্তব্য করলে তাদের দিকে ক্ষুব্ধ হয়ে এগিয়ে যেতে চান ছাত্রদলেরই এক কর্মী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় আমি তাকে সরিয়ে দিই।

ওমর ফারুক মামুন আরও বলেন, আমি যাকে সরিয়েছি, তার নাম সুজন। সে ছাত্রদলের কর্মী এবং আমাদের ছোট ভাইয়ের মতো। সে অপরিচিত কেউ হলে আমি এভাবে স্পর্শই করতাম না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই তাকে সরিয়ে দিয়েছি, অন্য কোনো উদ্দেশ্য ছিল না।

এ ঘটনায় বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে ছাত্রদল এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের রাজনৈতিক প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু