রাজনীতি

আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হবো না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হবো না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমরা আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হবো না। টেন্ডারবাজি করব না, বাসস্ট্যান্ড দখল করব না। জনগণের শক্তির ওপর ভর করেই নতুন বাংলাদেশ গড়তে চাই।’

২৫ জুলাই, ২০২৬
জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর অপচেষ্টা চলছে: সাদিক কায়েম

জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর অপচেষ্টা চলছে: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের বীরদের ভিলেন হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

২৫ জুলাই, ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই

সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত নজরুল ইসলাম চৌধুরী রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২৫ জুলাই, ২০২৬
জুলাই স্মরণ করিয়ে দিচ্ছে, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়: চরমোনাই পীর

জুলাই স্মরণ করিয়ে দিচ্ছে, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সরকারের উদ্দেশ্য বলেছেন, জুলাই সনদ এবং জাতি আপনাদের থেকে যেগুলো আশা করছে, সবকিছু বাস্তবায়ন করার পথ এগিয়ে যান। জুলাই কিন্তু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়।

২৫ জুলাই, ২০২৬
ইসিতে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

ইসিতে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন কমিশনে (ইসি) তাদের সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। দলটির তথ্যমতে, বছরে মোট আয় হয়েছে ২২ কোটি ২৬ লাখ টাকা, আর ব্যয় হয়েছে ১৫ কোটি ১৯ লাখ টাকা।

২৫ জুলাই, ২০২৬
তুর্কি রাষ্ট্রদূতের কাছে বিরোধীদলীয় নেতার সংহতি ও শুভেচ্ছাপত্র হস্তান্তর

তুর্কি রাষ্ট্রদূতের কাছে বিরোধীদলীয় নেতার সংহতি ও শুভেচ্ছাপত্র হস্তান্তর

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের উদ্দেশে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সংহতি ও শুভেচ্ছাপত্র হস্তান্তর তুর্কি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম

ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম। সোমবার (১৩ জুলাই) তিনি নিজেই দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২৫ জুলাই, ২০২৬
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত করা হচ্ছে: শিবির সভাপতি

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত করা হচ্ছে: শিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের রায় দ্রুত কার্যকর করা উচিত। তিনি অভিযোগ করেন, জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত করা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
শিক্ষার্থীদের জীবন আগে, পরীক্ষা পরে: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষার্থীদের জীবন আগে, পরীক্ষা পরে: নাসীরুদ্দীন পাটওয়ারী

এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক বাস্তবতা বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা আগে, পরীক্ষা পরে।

২৫ জুলাই, ২০২৬
দুর্নীতির মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন

দুর্নীতির মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন

মামলার অভিযোগে বলা হয়, বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির এমন নিয়োগ দেওয়ার ক্ষমতা না থাকলেও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বা তাঁর প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষক রাখা হয়নি। বিজ্ঞাপনে নির্ধারিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ–এর সনদ ছাড়াই প্রার্থীদের আবেদন করার সুযোগ দেওয়া হয়। এছাড়া লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া একজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি এবং নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ধানমন্ডি ৩২-এ কড়া নিরাপত্তা,অভিযোগে সাংবাদিকদের ওপর হামলা

ধানমন্ডি ৩২-এ কড়া নিরাপত্তা,অভিযোগে সাংবাদিকদের ওপর হামলা

কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিন একই এলাকায় আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিল শেষে এক পর্যায়ে একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগও ওঠে।

২৫ জুলাই, ২০২৬
এনসিপিতে বড় পরিবর্তনে নতুন স্বপ্ন, শীর্ষ নেতৃত্ব কমছে ১০ থেকে ৬ জনে

এনসিপিতে বড় পরিবর্তনে নতুন স্বপ্ন, শীর্ষ নেতৃত্ব কমছে ১০ থেকে ৬ জনে

আত্মপ্রকাশের দেড় বছরের মাথায় বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠনের পথে হাঁটছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রতিষ্ঠাকালীন ১০ সদস্যের শীর্ষ নেতৃত্বের কাঠামো ভেঙে সেটিকে ৬ সদস্যে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পলিটিক্যাল কাউন্সিলের (পিসি) সদস্যদের দায়িত্বও বাড়ানো হচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সংগঠনকে আরও কার্যকর, বিকেন্দ্রীভূত ও গতিশীল করতেই এ পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন দলটির দায়িত্বশীল নেতারা। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে নতুন সাংগঠনিক কাঠামো ঘোষণা করা হতে পারে। এরপর ২০২৭ সালের শুরুতে অনুষ্ঠিত হবে দলটির প্রথম জাতীয় কাউন্সিল। ততদিন পর্যন্ত পুনর্গঠিত আহ্বায়ক কমিটিই দল পরিচালনা করবে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু