বিরোধী দল জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
জুলাই সনদকে ঘিরে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার।

মির্জা ফখরুল বলেন, “বিরোধী দল থেকে বলা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফায়সালা হবে। আমার কাছে মনে হয়, জনগণেকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্ন তোলা হচ্ছে। জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি একসঙ্গে। আমরা বারবার বলছি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়িত করব, এটাতে আমরা অঙ্গীকারবদ্ধ।”

গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রস্তাবিত গণভোটের কয়েকটি বিষয় নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। বিশেষ করে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে দলটি কখনোই একমত ছিল না। তার অভিযোগ, জাতীয় সংস্কার কমিশন বিএনপির সম্মতি ছাড়াই কয়েকটি প্রস্তাব জুলাই সনদে অন্তর্ভুক্ত করেছে।

তিনি বলেন, জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, নির্বাচিত সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এটি বাস্তবায়ন করবে। বিএনপির ৩১ দফা এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দলটি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় সরকারব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিএনপিই চালু করেছিল। তবে সংস্কারের বিষয়টি নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি সংবিধান সংস্কারের নয়, সংবিধান সংশোধনের পক্ষে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করবে।

মির্জা ফখরুল বলেন, “এখন বিরোধী যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছেন। জনগণের চেয়ে ভালো তো আর কেউ বোঝে না। তারাই সেই সিদ্ধান্তটা সবচেয়ে ভালো নেবেন যে আমরা সংবিধান সংশোধনের ব্যাপারে কি বলেছি?”

বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, তারা জুলাই সনদকে কেবল ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, কিন্তু বিএনপি সে পথে নেই। তার ভাষায়, জুলাই আন্দোলন কোনো এক মাসের ঘটনা নয়; এটি প্রায় দুই দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতার ফল।

বিএনপির ত্যাগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দলের লাখো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, বহু নেতা-কর্মী গুম ও নিহত হয়েছেন। এসব ত্যাগের মধ্য দিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে এসেছে।

স্মরণসভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক আবদুল লতিফ মাসুদ, যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিকরা। শেষে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার