আ.লীগের চেয়ে বিএনপি আমলেই বেশি নির্যাতনের শিকার হয়েছি’, আদালতে এনসিপি নেতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোতয়ালী থানার প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেন দাবি করেছেন, আওয়ামী লীগ সরকারের সময় হামলা ও নির্যাতনের শিকার হলেও বিএনপির সময়ে তিনি আরও বেশি নির্যাতনের মুখোমুখি হয়েছেন। রোববার (২৮ জুন) রাজধানীর তেজগাঁওয়ে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

আনোয়ার বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষ্য, তিনি ‘জুলাই আন্দোলনের একজন যোদ্ধা’ হওয়ায় তাকে টার্গেট করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তার বাড়িতে হামলা, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের মারধর করেছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনোয়ার বলেন, “আমি আওয়ামী লীগের সময়ও হামলার শিকার হয়েছি। কিন্তু বিএনপির আমলে আরও বেশি মার খেয়েছি। আমার মা, স্ত্রী ও ভাইকেও মারধর করা হয়েছে। আমার ভাইয়ের ঘর ভাঙচুর করা হয়েছে।”

রিমান্ড শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে আনোয়ারের আইনজীবী দাবি করেন, তার মক্কেল ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলা, ভাঙচুর বা অগ্নিসংযোগে অংশ নেওয়ার কোনো প্রমাণ নেই। তাই রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন জানানো হয়।

অন্যদিকে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনোয়ার দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে নিয়ে তার বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি তার ‘বাকস্বাধীনতার অংশ’।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বছরের ১৯ ডিসেম্বর গভীর রাতে একদল হামলাকারী লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায়। এ সময় ভবনের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে। একই দিনে প্রথম আলোর কার্যালয়েও হামলা ও ভাঙচুরের অভিযোগে পৃথক মামলা দায়ের করা হয়।

বর্তমানে ওই দুটি মামলাতেই আনোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু