গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: জামায়াত আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে এবং এ দাবি থেকে একচুলও সরে আসা হবে না। শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে চার দফা দাবিতে আয়োজিত ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোট বাস্তবায়নের দাবি থেকে তাঁদের সরিয়ে নেওয়ার জন্য নানা ধরনের কথা বলা হচ্ছে। তবে জাতির সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করা হবে না। তিনি বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণভোট বাস্তবায়নের আন্দোলন অব্যাহত থাকবে এবং এ দাবিতে তাঁরা অনড় থাকবেন। রংপুরে জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সংস্কারের উদ্দেশ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তাঁর দাবি, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দলকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটেও সমর্থনের কথা বলেছিলেন। প্রথম প্রতিশ্রুতি রক্ষা করলেও গণভোট বাস্তবায়নের অঙ্গীকার পূরণ করা হয়নি।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, বর্তমান সরকারি দল নির্বাচনের আগে তিস্তা নিয়ে আন্দোলন করলেও এবারের বাজেটে এ প্রকল্পের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। তিনি বলেন, শুধু আশ্বাস নয়, এ বিষয়ে বাস্তব পদক্ষেপ দেখতে চান তাঁরা। বর্তমান সরকার ব্যর্থ হলে ভবিষ্যতে জনগণের সমর্থন নিয়ে ১১-দলীয় জোট সরকার গঠন করে এ দাবি বাস্তবায়নের প্রত্যয়ও ব্যক্ত করেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সীমান্ত এলাকায় উত্তেজনা থাকলেও সরকার নীরব রয়েছে। এ সময় সীমান্তে দায়িত্ব পালনকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় জনগণের ভূমিকাকে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি সরকারের উদ্দেশে জনগণের প্রত্যাশা ও জাতীয় স্বার্থের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করেন।

রংপুরকে কৃষির রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ অঞ্চলের কৃষকদের স্বার্থ রক্ষায় দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রয়োজন। আলুচাষিদের উদাহরণ তুলে ধরে তিনি অভিযোগ করেন, হিমাগারে আলু সংরক্ষণে প্রতি বস্তায় ৬০০ টাকা নেওয়া হচ্ছে, যা কৃষকদের জন্য অন্যায্য। এ খাতে যৌক্তিক ব্যয় নির্ধারণের দাবি জানান তিনি।

দ্রব্যমূল্য ও দুর্নীতি নিয়ে শফিকুর রহমান বলেন, নিত্যপণ্যের উচ্চমূল্যে সাধারণ মানুষ কষ্টে থাকলেও সরকার তা উপলব্ধি করতে পারছে না। তিনি অভিযোগ করেন, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা জনগণের দুর্ভোগ বুঝতে ব্যর্থ।

তিনি আরও বলেন, অতীতে নানা কৌশলে তাঁদের পরাজিত করা হলেও ভবিষ্যতে জনগণ সে সুযোগ দেবে না। জনগণের ভোটে ১১-দলীয় জোট সরকার গঠন করতে পারলে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। কেউ দুর্নীতিতে জড়িত হলে, তিনি প্রধানমন্ত্রী হলেও আইনের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেন।

দেশের সার্বভৌমত্বের প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, দেশের এক ইঞ্চি জমির ওপরও কোনো বিদেশি কর্তৃত্ব মেনে নেওয়া হবে না। বাংলাদেশকে হুমকি-ধমকি দিয়ে বিবেচনা না করার আহ্বানও জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু