বিএনপি কখনোই একদলীয় শাসনে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না। গত পাঁচ দশক ধরে দলটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম করে আসছে।

শনিবার মুন্সীগঞ্জ সফরকালে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্রের জন্য দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করেছেন। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং ভোটাধিকারই বিএনপির রাজনীতির মূল ভিত্তি।

তিনি বলেন, জনগণের বিপুল সমর্থনে বিএনপি নির্বাচিত হয়েছে। তাই দলটির গণতান্ত্রিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। একই সঙ্গে তিনি দাবি করেন, জামায়াত একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক দল এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে। উভয় দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখেই বিভিন্ন চুক্তি সম্পন্ন করা হবে। বন্ধ থাকা শ্রমবাজার চালুর বিষয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

এর আগে স্থানীয়দের উদ্দেশে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকারের বয়স মাত্র তিন মাস হলেও এরই মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য ভাতার ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।

স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে তিনি জানান, মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের সেতুর পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

সফরকালে তিনি গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামীণ বাজারে গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত আধুনিক বাজার ভবনের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্প স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গজারিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ফুলদি নদীর ওপর একটি সেতু নির্মাণের আশ্বাস দেন। তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে এবং প্রয়োজনীয় জরিপ ও কারিগরি মূল্যায়ন শেষে দ্রুত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

মির্জা ফখরুল আরও বলেন, সরকারের লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং মানুষের জীবনমানের উন্নতি। অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে এবং মানুষের দুর্ভোগ কমবে।

মুন্সীগঞ্জ সফরে তিনি মোল্লারচর এলাকার একটি সাঁকো পরিদর্শন, সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনা করেন। পাশাপাশি উত্তর ইসলামপুর এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শোনেন এবং জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন।

এ ছাড়া জেলা সার্কিট হাউসে জেলার চলমান উন্নয়ন প্রকল্প ও অবকাঠামোগত কার্যক্রম নিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু