আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

বাংলাদেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতি: সংকট, সম্ভাবনা ও উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে মানুষ যে স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখেছিল, পরে সেই স্বপ্ন নিয়ে হতাশ হয়েছে। তার দাবি, গণ-অভ্যুত্থান কয়েকজনের স্বার্থে ব্যবহৃত হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে মানুষ ভবিষ্যতে এমন আন্দোলনে যাওয়ার আগে অনেকবার চিন্তা করবে।

তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনে হিজাব পরা ও হিজাব ছাড়া নারীরা যেভাবে অংশ নিয়েছিলেন, পরবর্তী সময়ে সেই পরিবেশ কেন ধরে রাখা যায়নি এ প্রশ্নের উত্তর প্রয়োজন।

রুমিন ফারহানা আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশে উগ্রবাদের উত্থান হয়েছে বলে তিনি মনে করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মারক ভাঙচুর এবং ১৯৭১ ও ২০২৪ সালকে মুখোমুখি দাঁড় করানোর বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ১৯৯০ সালের গণআন্দোলনের পরও সাধারণ মানুষ বারবার প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত এ আলোচনা সভায় গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতির সংকট, সম্ভাবনাউত্তরণের পথ নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু