রাজনীতি
স্থানীয় নির্বাচনে ব্যক্তি হিসেবে আ.লীগ নেতাদের অংশগ্রহণে বাধা নেই
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী দলীয় পরিচয়ের বাইরে স্বতন্ত্র বা ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে চাইলে সরকার তাতে বাধা দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার পক্ষে সরকারের অবস্থান বহাল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অবসরের ভাবনা নাকচ করলেন হাসিনা
নয়াদিল্লি থেকে ভারতের দৈনিক ‘এই সময়’-কে দেওয়া এক দীর্ঘ একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি থেকে অবসরের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। গণভবন ত্যাগ, ইস্তফা না দেওয়ার কারণ, বর্তমান সরকারের মূল্যায়ন এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সব বিষয়ে তিনি খোলামেলা মন্তব্য করেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি আপাতত অবসরের চিন্তা বাদ দিয়েছেন। তার ভাষায়, জনগণের পাশে থাকা তার রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব।
মারা গেছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমাতুল্লাহ
ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি শেখ হাসিনার!
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে থেকেই বন্ধুপ্রতিম দেশ ও শুভাকাঙ্ক্ষীরা দলের সংস্কারের মাধ্যমে বিতর্কিতদের বাদ দিয়ে অপেক্ষাকৃত গ্রহণযোগ্যদের নেতৃত্বে আনার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সভাপতি শেখ হাসিনা তার পদ ছাড়তে নারাজ। বড়জোর সাধারণ সম্পাদকের বিকল্প হিসেবে নিজের পছন্দের ও বিদেশে অবস্থানরত নেতাদের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি, যা সংস্কারপন্থী ও শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করতে পারেনি।
আরেকটা গণঅভ্যুত্থান হলে আগে ইসিকে হাত দিব: নাসিরুদ্দিন পাটওয়ারী
আরেকটা গণঅভ্যুত্থান হলে সংস্কারের উদ্দেশ্যে আগে নির্বাচন কমিশনে হাত দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরউদ্দীন পাটওয়ারী। সোমবার (১৮ মে) রিপোটার্স ফোরাম ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ বলেন, বিচার বিভাগের সচিবালয় বিলুপ্ত করে সেটিকে আইন মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হয়েছে, যা বিচার বিভাগের স্বাধীনতার জন্য হুমকি। তার অভিযোগ, পোস্টিং ও পদোন্নতির অজুহাতে বিচারকদের স্বাধীনতাও খর্ব করা হচ্ছে। তিনি আরও বলেন, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আইনমন্ত্রী যেভাবে নির্দেশনা দেন, আদালত থেকে যেন সেই অনুযায়ীই রায় আসে।
৮,৩৯,৫০৫ কোটি টাকার ‘ছায়া বাজেট’ দিয়েছে জামায়াত
বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার ‘ছায়া বাজেট প্রস্তাবনা’ উপস্থাপন করেছে। এই বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৫৭৯ কোটি টাকা। মঙ্গলবার (৬ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের পক্ষ থেকে বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের ফলাফল মেনে সংসদে গিয়েছিলেন, কিন্তু নির্বাচিতদের মধ্যে কিছু ব্যক্তি শপথ নিলেন না এবং গণভোটকে অস্বীকার করলেন। এতে জনগণের ওপর রাজনৈতিক আস্থার অবনতি ঘটছে।
দেশকে একটি মহল অস্থিতিশীল করার চেষ্টা করছে : পল্লী উন্নয়ন মন্ত্রী
একটি মহল দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।
ঢাকা মহানগর যুবদলের নতুন কমিটিতে আসছে রাজপথের ত্যাগীরা, আলোচনায় যারা
ঢাকা মহানগর উত্তর যুবদলের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, সভাপতি পদে আলোচনায় রয়েছেন মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও উত্তর যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান রাজ, বর্তমান সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান টিটু, মনিরুল ইসলাম স্বপন, তসলিম আহসান মাসুম ও আমিনুল ইসলাম।
‘আগামী নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে’
জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ‘ডিপস্টেট’ বা অদৃশ্য কোনো শক্তির সক্রিয় ভূমিকা ছিল কি না, উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বিশ্বের প্রতিটি ঘটনার পেছনেই কোনো না কোনোভাবে ডিপস্টেট জড়িত থাকে। তবে তারা কখনো স্রোতের বিপরীতে গিয়ে কাজ করে না, বরং স্রোতের অনুকূলে থেকে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বা ম্যানিপুলেট করার চেষ্টা করে।
আওয়ামী লীগ পুনর্গঠন প্রক্রিয়ায় শেখ রেহানার বলয় কোণঠাসা
ক্ষমতাচ্যুতির পর দল পুনর্গঠনের প্রক্রিয়ায় আওয়ামী লীগের অভ্যন্তরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে। তাদের দাবি, দল পুনর্গঠনের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরে শেখ রেহানাকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রভাবশালী বলয়ের বাইরে গিয়ে নতুন নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো নিয়ে ভাবছেন। দলীয় সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ নিজেদের সাংগঠনিক দুর্বলতা, রাজনৈতিক ব্যর্থতা এবং জনঅসন্তোষের কারণগুলো নিয়ে পর্যালোচনা শুরু করে। এ প্রক্রিয়ায় রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং বিতর্কিত সিদ্ধান্তগুলোকে দলের সংকটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
তাড়াহুড়া করে বিদ্যুতের দাম বাড়ানো বন্ধ করুন: ইসলামী আন্দোলন
তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।