তাড়াহুড়া করে বিদ্যুতের দাম বাড়ানো বন্ধ করুন: ইসলামী আন্দোলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

বুধবার (৩ জুন) বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল কাইয়ূম বলেন, সিস্টেম লস বন্ধ, বিদ্যুৎ চুরি ও অবৈধ লাইন ব্যবহার বন্ধ এবং বিদ্যুতখাতের দুর্নীতি বন্ধ করতে পারলে কোন সময়ই বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হবে না। তিনি বলেন, সরকার বলছেন বিদ্যুতখাতে ভর্তুতি দিচ্ছে, সরকার তো জনগণের টাকাতেই ভর্তুকি দেয়। সবাই সরকারের মুনাফার কথা ভাবছে, অথচ মানুষের কষ্টের কথা কেউ ভাবছে না। এই মুহূর্তে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। তিনি বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে ফিরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনগণের স্বার্থ বিবেচনা করা হয়নি। কোনো অজুহাতেই বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনগণকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিবে। তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে এর প্রতিবাদ জানান তিনি ।

তিনি বলেন, সাধারণ মানুষের উপর এর প্রভাব পরবে। মানুষ এমনিতেই কঠিন সময় অতিবাহিত করছে। বিদ্যুতের দাম বাড়ানোর কারণে সব ধরনের পণ্য উৎপাদন ব্যয় বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরো বাড়বে। একইসঙ্গে শিল্প খাত আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু