বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: হাসনাত আবদুল্লাহ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, আইন ও বিচার বিভাগকে আবারও দলীয়করণের পথে নিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তার দাবি, বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করে বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করছে।

সোমবার (২৫ মে) বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিচার বিভাগের সচিবালয় বিলুপ্ত করে সেটিকে আইন মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হয়েছে, যা বিচার বিভাগের স্বাধীনতার জন্য হুমকি। তার অভিযোগ, পোস্টিং ও পদোন্নতির অজুহাতে বিচারকদের স্বাধীনতাও খর্ব করা হচ্ছে। তিনি আরও বলেন, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আইনমন্ত্রী যেভাবে নির্দেশনা দেন, আদালত থেকে যেন সেই অনুযায়ীই রায় আসে।

তিনি দাবি করেন, ৫ আগস্টের পর বিচার বিভাগের স্বাধীনতার দিকে দেশ এগোচ্ছিল এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আলাদা সচিবালয় গঠন করা হয়েছিল। কিন্তু বিএনপি এসে সেই উদ্যোগ নষ্ট করেছে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও সমালোচনা করেন হাসনাত। তিনি বলেন, দেশে শিশু মৃত্যুর ঘটনা ও ধর্ষণের মতো অপরাধ বেড়ে যাচ্ছে। সরকারের উদ্দেশে তিনি বলেন, আগে নিজেদের দলকে সংশোধন করতে হবে এবং বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তাহলেই মানুষের আস্থা ফিরে আসবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলে যেমন গণভবন থেকে বিচার বিভাগ পরিচালিত হতো, এখনো একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে শুরু করে বিভিন্ন খাতে দলীয়করণ চলছে বলেও অভিযোগ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ আরও দাবি করেন, অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলছে। বন্দর, বাংলাদেশ ব্যাংক, বিসিবি কিংবা এস আলম গ্রুপকে নিয়ন্ত্রণের বিষয় নিয়ে এই দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, এর প্রভাব পড়ছে জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধাদের ওপর।

তিনি অভিযোগ করেন, এনসিপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে যাদের বিরুদ্ধে তারা মামলা করেছেন, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। ঝিনাইদহে থানায় বসে ছাত্রদল নেতাদের সঙ্গে পুলিশের কর্মকর্তাদের আপ্যায়নের অভিযোগও তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে গত ২২ মে ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রসঙ্গও তুলে ধরেন হাসনাত। ওই ঘটনায় এনসিপি ও জেলা ছাত্রদল পাল্টাপাল্টি মামলা করে। ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ তিনজনকে আটক করে পুলিশ।

হাসনাত দাবি করেন, আওয়ামী লীগ আমলে ছাত্রলীগ-যুবলীগ যেভাবে বিরোধীদের ওপর হামলা ও মামলা দিত, এখন একই কৌশলে এনসিপির নেতা-কর্মীদের টার্গেট করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, এনসিপির মামলা নিতে থানায় আট ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে এবং ওপর মহলের নির্দেশ ছাড়া পুলিশ মামলা নেয়নি।

তিনি বলেন, ছাত্রদলের মামলা দ্রুত গ্রহণ করা হলেও এনসিপির ছাত্রশক্তি ও যুবশক্তির নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। বাসায় অভিযান চালানো হচ্ছে এবং সাদা পোশাকে তুলে নেওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি ডিবি পুলিশ এসব ঘটনার দায় স্বীকার করছে না বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বাধা দেওয়ার অভিযোগও তোলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আদালতের অফিস সময় শেষ হওয়ার পর অয়ন নামে একজনকে আদালতে হাজির করা হয় এবং তার জামিন নামঞ্জুর করা হয়। এছাড়া ঢাকা থেকে আসা আইনজীবীদেরও আদালত প্রাঙ্গণে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, জুলাইয়ের পর নিরপেক্ষ পুলিশ ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করা হয়েছিল। কিন্তু এখনো পুলিশ নির্দিষ্ট রাজনৈতিক চেতনায় পরিচালিত হচ্ছে। জনগণের সেবার বদলে সরকারদলীয় নির্দেশনার অপেক্ষায় থেকে পুলিশ আবারও পেটোয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু