রাজনীতি

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল

এ সময় অংশগ্রহণকারীদের লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোলসহ বিভিন্ন প্রতীকী উপকরণ হাতে স্লোগান দিতে দেখা যায়। লাল টুপি মাথায় হাজারো নেতাকর্মীর করতালি ও স্লোগানে পুরো নয়াপল্টন এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, 'প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের শ্রমিক সমাবেশে স্মরণকালের বড় জনসমাগম ঘটবে।'

২৫ জুলাই, ২০২৬
জনগণের স্বার্থে আন্দোলনে পাশে থাকবে জামায়াত: জামায়াত আমির

জনগণের স্বার্থে আন্দোলনে পাশে থাকবে জামায়াত: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিএনপি জনগণের রায় নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করেছে। তবে বৃহত্তর জাতীয় স্বার্থ ও সুস্থ রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন বলে জানান তিনি। তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে ‘জুলাইয়ের চেতনা’কে নস্যাৎ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সাবেক এক উপদেষ্টা ও বর্তমান সরকারের এক মন্ত্রীর বক্তব্যেই নির্বাচনে অনিয়মের বিষয়টি স্পষ্ট হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
দেশে ন্যূনতম মজুরি এখনো প্রতিষ্ঠিত হয়নি: রিজভী

দেশে ন্যূনতম মজুরি এখনো প্রতিষ্ঠিত হয়নি: রিজভী

তিনি আশা প্রকাশ করে বলেন, 'শ্রমিকের সন্তান তারেক রহমান এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। শ্রম আদালত ও ট্রাইব্যুনালে প্রায় ২৭ হাজার ৫০০ শ্রমিকসংক্রান্ত মামলা বিচারাধীন থাকলেও অধিকাংশেরই এখনো নিষ্পত্তি হয়নি। এতে শ্রমিকরা কাজের পাশাপাশি মামলার বোঝা বহন করতে বাধ্য হচ্ছেন।' রিজভী আরও বলেন, 'দেশের শিল্পখাত সচল রাখতে বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া জরুরি। জাতীয় নীতিমালার মাধ্যমে এসব পাটকল চালু করা গেলে বিপুল সংখ্যক শ্রমিকের কর্মসংস্থান তৈরি হবে।'

২৫ জুলাই, ২০২৬
বিয়ে করছেন ডাকসু ভিপি সাদেক কায়েম, পাত্রী কে?

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদেক কায়েম, পাত্রী কে?

এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এর সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। তার বিয়ের খবর সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কাকে বিয়ে করছেন ডাকসু ভিপি, তা নিয়ে কৌতূহলের শেষ নেই নেটিজেনদের। জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি, পেশায় তিনি একজন ডাক্তার। আগামী ১৩ মে তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বন্ধ কল-কারখানা পর্যায়ক্রমে চালু করা হবে: প্রধানমন্ত্রী

বন্ধ কল-কারখানা পর্যায়ক্রমে চালু করা হবে: প্রধানমন্ত্রী

তারেক রহমান, 'স্বৈরাচারী শাসকগোষ্ঠী অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। শ্রমিকরা ভালো থাকলে দেশও ভালো থাকবে। তাই শ্রমিকবান্ধব নীতিমালা গ্রহণে সরকার কাজ করছে।' তিনি আরও বলেন, 'শ্রমিকদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে শ্রমিকদের স্ত্রীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষক কার্ড চালুর বিষয়েও কাজ এগিয়ে চলছে।'

২৫ জুলাই, ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু বিকেলে

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু বিকেলে

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল থেকে শুরু হচ্ছে। আগামীকাল শনিবার পর্যন্ত চলবে এই সাক্ষাৎকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

২৫ জুলাই, ২০২৬
আগামীকাল এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার

আগামীকাল এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার

দলীয় সূত্রে জানা যায়, ইসহাক সরকারকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হচ্ছে। এ কারণে বর্তমান দায়িত্বে থাকা দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। আলাউদ্দীন মোহাম্মদ বলেন, দলের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে গড়ে ওঠা এনসিপির সাংগঠনিক বিস্তৃতি দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং সে লক্ষ্যেই তারা কাজ করছেন।

২৫ জুলাই, ২০২৬
সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করে রাজধানীতেও পরীক্ষামূলকভাবে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
শ্রমিকদের মর্যাদা উপেক্ষা করে সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির

শ্রমিকদের মর্যাদা উপেক্ষা করে সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার (১ মে) বাংলাদেশি গণমাধ্যমকে হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। বৃষ্টির পরিবারের অনুরোধে তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।

২৫ জুলাই, ২০২৬
অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া স্বচ্ছ হয়নি: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া স্বচ্ছ হয়নি: জামায়াত আমির

নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, 'ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭০ শতাংশ গণভোটের রায় উপেক্ষা করে জনগণকে অপমান করা হয়েছে। বিচার বিভাগকেও স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না।' বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সংকটময় উল্লেখ করে শফিকুর রহমান বলেন, 'আন্দোলন তার পছন্দ নয়, তবে সংসদে বিরোধী দলের বক্তব্য উপেক্ষিত হওয়ায় রাজপথে নামা ছাড়া আর কোনো পথ নেই।'

২৫ জুলাই, ২০২৬
নতুন কমিটি ঘোষণা দিল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা নগর শাখা

নতুন কমিটি ঘোষণা দিল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা নগর শাখা

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ঢাকা মহানগরের ইনচার্জ কমরেড নিখিল দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিনা মূর্মু। এছাড়া বক্তব্য রাখেন তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক ইয়াসির আরাফাত, মিরপুর থানার সংগঠক দিপ হালদার, ইডেন কলেজের সংগঠক রুবাইয়া ইসলাম ও বনানী থানা শাখার আহ্বায়ক তাসনুভা ইয়াসমিন।

২৫ জুলাই, ২০২৬
জরুরি সভা ডেকেছে ছাত্রদল

জরুরি সভা ডেকেছে ছাত্রদল

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়া–তে কেন্দ্রীয় সংসদের সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু