বিভিন্ন সূত্রে জানা গেছে, বিয়ের আকদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল বিয়ের অনুষ্ঠানের আয়োজিত হবে।
এদিকে বিয়ের খবরটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। ডাকসু নেতাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এ নিয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করছেন। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা আরও বেড়েছে।