দেশে ন্যূনতম মজুরি এখনো প্রতিষ্ঠিত হয়নি: রিজভী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দেশে নানা আকারে ন্যূনতম মজুরি কার্যকর থাকলেও এখনো একটি জাতীয় মানদণ্ডভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিএনপির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, 'প্রায় ১৩০ বছর আগে জার্মানির চ্যান্সেলর অটো ভন বিসমার্ক প্রথম ন্যূনতম মজুরির ধারণা তুলে ধরেন। এরপর বিশ্বজুড়ে শ্রমিক অধিকার ও ন্যায্য মজুরি নিয়ে নানা আন্দোলন হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো একটি নির্দিষ্ট জাতীয় স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি নির্ধারিত হয়নি।'

তিনি আশা প্রকাশ করে বলেন, 'শ্রমিকের সন্তান তারেক রহমান এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। শ্রম আদালত ও ট্রাইব্যুনালে প্রায় ২৭ হাজার ৫০০ শ্রমিকসংক্রান্ত মামলা বিচারাধীন থাকলেও অধিকাংশেরই এখনো নিষ্পত্তি হয়নি। এতে শ্রমিকরা কাজের পাশাপাশি মামলার বোঝা বহন করতে বাধ্য হচ্ছেন।'

রিজভী আরও বলেন, 'দেশের শিল্পখাত সচল রাখতে বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া জরুরি। জাতীয় নীতিমালার মাধ্যমে এসব পাটকল চালু করা গেলে বিপুল সংখ্যক শ্রমিকের কর্মসংস্থান তৈরি হবে।'

তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, 'দেশনেত্রী খালেদা জিয়া আদমজী জুট মিল এলাকায় ২১০ মেগাওয়াট এবং গাজীপুরে ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছিলেন। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা সরকারের আমলে সেগুলো পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়।'

তিনি জানান, কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের সুযোগ তৈরি করতেই এসব স্থাপনা বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে সরকার শ্রমিকস্বার্থে এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং কার্যকর পদক্ষেপ নেবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু