সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করে রাজধানীতেও পরীক্ষামূলকভাবে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শহরের মানুষ স্বস্তিতে থাকবে আর গ্রামের মানুষ কষ্টে থাকবে—এমন বৈষম্য গ্রহণযোগ্য নয়। তাই সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, বুধবার বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার মেগাওয়াট, বিপরীতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। ফলে প্রায় ২ হাজার ৮৬ মেগাওয়াট ঘাটতি তৈরি হয়েছে এবং লোডশেডিং করতে হচ্ছে। তিনি স্বীকার করেন, তীব্র গরমে জনগণ ভোগান্তিতে পড়ছেন, তবে এই সংকট দীর্ঘদিনের এবং বর্তমান সরকারের একার দায় নয়।

এরপর বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সংসদ ভবনের বিভিন্ন দপ্তরেও লোডশেডিং করার প্রস্তাব দেন। তিনি বলেন, সংসদ ভবনের অফিসগুলোতেও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নেওয়া যেতে পারে।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ অধিবেশন বন্ধ রাখা সম্ভব নয়। জবাবে বিরোধীদলীয় নেতা স্পষ্ট করেন, তিনি অধিবেশন বন্ধের কথা বলেননি; বরং সংসদ ভবনের বিভিন্ন অফিসে লোডশেডিংয়ের প্রস্তাব দিয়েছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, কাগজে-কলমে উৎপাদন সক্ষমতা বেশি থাকলেও বাস্তবে জ্বালানি সংকটের কারণে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু