শ্রমিকদের মর্যাদা উপেক্ষা করে সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বছরের অধিকাংশ সময় শ্রমিকদের দাবি উপেক্ষিত থাকলেও পয়লা মে এলে অনেকেই হঠাৎ সহানুভূতিশীল হয়ে ওঠেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদা অগ্রাহ্য করে কোনো সমাজ টেকসই হতে পারে না।

শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রবাসীদের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, বিদেশে কঠোর পরিশ্রম করে আয় করা অর্থ তারা দেশে পাঠালেও যথাযথ সম্মান পান না। বিভিন্ন দূতাবাস ও মিশন থাকলেও প্রবাসীদের নানা ভোগান্তি পোহাতে হয়। পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে দালালচক্রের শিকার হওয়া থেকে শুরু করে চাকরি হারালে পাশে দাঁড়ানোর মতো সহায়তা তারা পান না বলেও অভিযোগ করেন তিনি।

প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনের সময় রাষ্ট্র ও সরকারকে তাদের পাশে দাঁড়াতে হবে। কোনো দেশে দূতাবাস প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে না পারলে সেই প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শ্রমিক দিবস প্রসঙ্গে তিনি বলেন, শিকাগোর ঘটনার ১৪০ বছর পার হলেও শ্রমিকদের অধিকারের প্রশ্নে প্রত্যাশা পূরণ হয়নি। দীর্ঘ সময় ধরে দেওয়া প্রতিশ্রুতির সামান্য অংশ বাস্তবায়িত হলেও শ্রমিকদের অনেক দাবি মিটে যেত বলে মন্তব্য করেন তিনি।

বামপন্থী রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, শ্রমিক অধিকার নিয়ে আন্দোলনে অনেক সময় রাজনৈতিক স্বার্থ জড়িত থাকে। আন্দোলনের ফলে শ্রমিকদের ক্ষতি হলেও কিছু নেতা সুবিধা নিয়ে সরে যান বলে অভিযোগ করেন তিনি। শ্রেণি-সংগ্রামের রাজনীতির পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, মালিক ও শ্রমিকের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত হলে উভয়েরই লাভ। মালিক পক্ষ যদি শ্রমিকদের প্রতি অবিচার করে, তবে উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হবে এবং উভয় পক্ষই ক্ষতির মুখে পড়বে।

সংসদকে জনগণের স্বার্থ রক্ষার কেন্দ্রবিন্দু উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চলবে এবং ন্যায্যতা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।

সমাবেশে সংগঠনের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, উত্তর মহানগরের আমির সেলিম উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ প্রমুখ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার সদ্য. কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে: জামায়াতে আমির সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার সদ্য. কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে: জামায়াতে আমির সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত