বুধবার (১৩ মে) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন নবনির্বাচিত নগর সভাপতি অনিক কুমার দাস। সমাবেশ পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক ইনজামামুল হক।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ঢাকা মহানগরের ইনচার্জ কমরেড নিখিল দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিনা মূর্মু। এছাড়া বক্তব্য রাখেন তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক ইয়াসির আরাফাত, মিরপুর থানার সংগঠক দিপ হালদার, ইডেন কলেজের সংগঠক রুবাইয়া ইসলাম ও বনানী থানা শাখার আহ্বায়ক তাসনুভা ইয়াসমিন।
বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জন্মলগ্ন থেকেই সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছে। তারা অভিযোগ করেন, সরকার পরিবর্তন হলেও শিক্ষাব্যবস্থার বৈষম্য কমছে না; বরং শিক্ষার সংকট দিন দিন বাড়ছে।
নেতৃবৃন্দ বলেন, 'রাজধানীতে শিশু-কিশোরদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ ও পাঠাগারের অভাব রয়েছে। ফলে কিশোর গ্যাংসহ নানা সামাজিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে।'
সমাবেশে বক্তারা আরও জানান, বেসরকারি শিক্ষাকে মূলধারায় প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র উচ্চশিক্ষাকে সংকুচিত করছে। দেশের পরিবারগুলোকে শিক্ষাব্যয়ের ৭১ শতাংশ বহন করতে হয়, যার ফলে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে।
বক্তারা অভিযোগ করেন, অতীতের আওয়ামী লীগ সরকার থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী বিএনপি সরকার—কেউই শিক্ষাসংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেয়নি। তারা ভিটামিন-এ ও হামের টিকা প্রদানে অবহেলার কারণে শিশু মৃত্যুর ঘটনাতেও সরকারের নীরবতার সমালোচনা করেন।
ক্যাম্পাসে “বিরাজনীতির পরিবেশ” তৈরির অপচেষ্টার বিরুদ্ধে আদর্শভিত্তিক ছাত্ররাজনীতি গড়ে তোলার আহ্বান জানান নেতারা।
সমাবেশ শেষে শিক্ষাবিষয়ক বিভিন্ন দাবিসংবলিত ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
পরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন নবনির্বাচিত ১৪ সদস্যবিশিষ্ট ঢাকা নগর কমিটির পরিচয় ঘোষণা করেন।
সহ-সভাপতি: ইয়াসির আরাফাত
সাধারণ সম্পাদক: ইনজামামুল হক
সাংগঠনিক সম্পাদক: দিপ হালদার
দপ্তর সম্পাদক: সোহেল রানা
অর্থ সম্পাদক: রুবাইয়া ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক: তাসনুভা ইয়াসমিন
পাঠাগার সম্পাদক: প্রজ্ঞা দ্বীপানিতা পিউ
স্কুল বিষয়ক সম্পাদক: নুসরাত আফরিন