জলাতঙ্ক রোগে ভুগছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, তাঁকে ভ্যাকসিন দিতে হবে: রাশেদ খান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী সম্পর্কে কঠোর মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন, টিকা না দিলে পাটোয়ারী সুস্থ হবেন না এবং তিনি জলাতঙ্ক রোগে ভুগছেন বলে মন্তব্য করেন।

আজ বুধবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে নিজ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান এনসিপির উদ্দেশ্যে বলেন, রূপায়ন টাওয়ারে অফিস ভাড়া বাবদ লাখ লাখ টাকা কোথা থেকে আসছে এবং নাসীরুদ্দীন পাটোয়ারী গাড়ি ও প্রটোকল নিয়ে চলাফেরা করেন, সেই অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও দাবি করেন, মার্কিন বাণিজ্য চুক্তিতে বিএনপি বা জামায়াতের কোনো ভূমিকা নেই, বরং এটি এনসিপির সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটোয়ারীর সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে তিনি অযথা মন্তব্য করছেন। ছাত্রদলের কেউ তার ওপর হামলা করেনি, বরং শিবির জড়িত থাকতে পারে কি না, তা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খান বলেন, দলটি কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না এবং তারা স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জামায়াত ও এনসিপি মিলে রাজনৈতিক ষড়যন্ত্র করছে।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন এবং উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি