আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: তাহের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় সংসদে মন্ত্রীরা অধিবেশন চলাকালে মাসে একবার কথা বললেও তিনি চাইলে প্রতিদিন দুই থেকে তিনবার কথা বলতে পারেন। তাঁর দাবি, এ কারণে তাঁর পদমর্যাদা মন্ত্রীর চেয়েও বেশি।

রোববার (৩১ মে) চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহের বলেন, বিরোধীদলীয় উপনেতা হিসেবে তাঁর অফিসিয়াল স্ট্যাটাস প্রতিমন্ত্রীর সমান। তিনি জানান, তাঁর গাড়িতে পতাকা রয়েছে এবং ঢাকায় আসা-যাওয়ার পথে পুলিশ প্রটোকলও পাচ্ছেন। তাঁর ভাষায়, বিরোধী দলে থেকেও এ ধরনের প্রটোকল পাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি আরও বলেন, চৌদ্দগ্রামের বিএনপির কিছু নেতার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে তাঁর গুরুত্ব বেশি এবং সরকার তাঁকে মূল্যায়ন করে। তাঁর দাবি অনুযায়ী, চৌদ্দগ্রামের উন্নয়নের জন্য অতিরিক্ত বরাদ্দও পাওয়া গেছে।

আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাবনা নিয়ে মন্তব্য করতে গিয়ে তাহের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াতের চেয়ে ১০ শতাংশ ভোট বেশি পেয়েছে এবং জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন ও জোটগতভাবে ৭৭টি আসন পেয়েছে। তাঁর মতে, প্রধান বিরোধীদলই ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রাখে।

নিজ এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ১২০ কোটি টাকা বরাদ্দ আনা হয়েছে এবং পরবর্তী তিন মাসে আরও ১০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ পাওয়া গেছে। ভবিষ্যতে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে এ বরাদ্দ আরও বাড়বে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, চৌদ্দগ্রামের প্রধান সমস্যা কিশোর গ্যাং ও মাদক। এসব অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে ঘোষণা দিয়ে তিনি সংশ্লিষ্টদের ছয় মাসের মধ্যে এই পথ ত্যাগ করার আহ্বান জানান। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

অনুষ্ঠানে জামায়াত ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু