সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন আহমেদের বক্তব্যকে ‘আপত্তিকর ও অপমানজনক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম।

শনিবার এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য জাতির জন্য লজ্জাজনক। বক্তব্য দেওয়ার তিন দিন পার হলেও স্বরাষ্ট্রমন্ত্রী তা প্রত্যাহার বা ব্যাখ্যা করেননি। একই সঙ্গে সরকারের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

তিনি বলেন, এ কারণে ধারণা করা হচ্ছে যে সীমান্ত হত্যা বিষয়ে সালাউদ্দীন আহমেদের বক্তব্যই সরকারের আনুষ্ঠানিক অবস্থান।

নাহিদ ইসলাম তার বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য তুলে ধরে বলেন, সীমান্তে কোনো ব্যক্তি অন্য দেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করে অপরাধে জড়িত থাকলে সংশ্লিষ্ট দেশ তাদের নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে—এমন মন্তব্য আন্তর্জাতিক মানবাধিকার আইন ও প্রচলিত আন্তর্জাতিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি উল্লেখ করেন, নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির (আইসিসিপিআর) ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি মানুষের বেঁচে থাকার অধিকার একটি মৌলিক ও সহজাত অধিকার। এছাড়া জাতিসংঘের আগ্নেয়াস্ত্র ব্যবহারের নীতিমালায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ বা অন্য কোনো অপরাধ দমনের ক্ষেত্রে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারকে আন্তর্জাতিক আইন সমর্থন করে না।

তিনি আরও বলেন, অতীতেও সীমান্ত হত্যা নিয়ে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভারতের প্রতি সাবেক আওয়ামী লীগ সরকারের নীতির সমালোচনা করে তিনি দাবি করেন, জুলাই-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় কোনো সরকারের কাছ থেকে এমন অবস্থান গ্রহণযোগ্য নয়।

সীমান্তে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনায় সরকারের আরও দৃঢ় ও মানবাধিকারসম্মত অবস্থান প্রত্যাশা করেন নাহিদ ইসলাম।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু