রবিবার (২৮ ডিসেম্বর) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের (জাবি) সভাপতি অধ্যাপক ড. মো. শামসুল আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জয়নাল উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশের জবাব হওয়া উচিত যুক্তি, তথ্য ও রাজনৈতিক আলোচনার মাধ্যমে মামলার মাধ্যমে নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে মামলা দায়েরের প্রবণতা সমাজে আতঙ্ক ও ভয়ের পরিবেশ সৃষ্টি করে এবং মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আইনি প্রক্রিয়া যেন কোনো অবস্থাতেই প্রতিপক্ষকে চাপে রাখা বা ভিন্নমত দমন করার উপায়ে পরিণত না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সংগঠনটি মতপ্রকাশের সাংবিধানিক অধিকার, আইনের নিরপেক্ষ প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়।
বিবৃতিতে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মূলনীতি হিসেবে বাকস্বাধীনতা রক্ষা ও যুক্তিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে দেশবাসী, বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।