পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই পাইলট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিনওয়ালি জেলায় নিয়মিত প্রশিক্ষণ চলাকালে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার পরও বিমানে থাকা দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

বুধবার (২০ মে) স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উড্ডয়নের সময় বিমানের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পতিত জমিতে আছড়ে পড়ে।

পাকিস্তান বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বিমানটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতিও এড়ানো গেছে। তবে দুই পাইলটের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাকিস্তান বিমান বাহিনীর পোশাক পরা দুই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা সহায়তা করছেন। একই সময়ে দুর্ঘটনাস্থলে বিমানটিতে আগুন জ্বলতে দেখা যায়।

ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ভারতের কয়েকটি গণমাধ্যম দাবি করেছে, বিধ্বস্ত বিমানটি চীনের তৈরি। তবে পাকিস্তান কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নিশ্চিত করেনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা