ওয়ার পাওয়ার্স অ্যাক্ট: ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবে ট্রাম্পের বিপক্ষে দাঁড়ালেন ৪ রিপাবলিকান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার নিজ দল রিপাবলিকান পার্টির চার সিনেটর। মঙ্গলবার (১৯ মে) মার্কিন সিনেটে ‘ওয়ার পাওয়ার্স অ্যাক্ট’-এর আওতায় একটি প্রস্তাব ৫০-৪৭ ভোটে পাস হয়েছে, যার মাধ্যমে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার পথ তৈরি হয়েছে।

ট্রাম্পের বিপক্ষে ভোট দেন কেন্টাকির সিনেটর র‍্যান্ড পল, মেইনের সিনেটর সুসান কলিন্স, আলাস্কার সিনেটর লিসা মুরকোস্কি এবং লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি। এছাড়া আরও তিন রিপাবলিকান সিনেটর ভোটে অংশ নেননি। অন্যদিকে, পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন।

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর ৮০ দিন পর অনুষ্ঠিত এই ভোটকে ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চাপ হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধ শুরু হয়েছিল ২৮ ফেব্রুয়ারি। এ পর্যন্ত উপসাগরীয় অঞ্চলে ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।

পেন্টাগনের হিসাব অনুযায়ী, যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় ইতোমধ্যে ২৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এতে জ্বালানি অবকাঠামো ও বেসামরিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে।

ওয়ার পাওয়ার্স অ্যাক্ট নিয়ে ডেমোক্র্যাটদের দাবি, আইন অনুযায়ী প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ ৬০ দিন সামরিক বাহিনী মোতায়েন রাখতে পারেন। সেই সময়সীমা ১ মে শেষ হয়ে যাওয়ায় ট্রাম্পের আর যুদ্ধ চালিয়ে যাওয়ার এখতিয়ার নেই বলে তারা মনে করছেন।

তবে হোয়াইট হাউসের দাবি, ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর ওয়ার পাওয়ার্স অ্যাক্টের সময় গণনা স্থগিত হয়েছে। সে হিসেবে ট্রাম্প প্রশাসনের হাতে এখনও অন্তত ৪০ দিন সময় রয়েছে।

যদিও সিনেটে প্রস্তাবটি পাস হয়েছে, এটি আইনে পরিণত করতে এখনও প্রতিনিধি পরিষদ ও সিনেটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে।

এদিকে, যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। নতুন প্রস্তাব বিনিময়ের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভোট কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার একটি বড় প্রচেষ্টা। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা ও সেনা মোতায়েনের চূড়ান্ত ক্ষমতা প্রেসিডেন্টের নয়, কংগ্রেসের—এই অবস্থান থেকেই অনেক আইনপ্রণেতা প্রশাসনের সিদ্ধান্তের বিরোধিতা করছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা