নুরের গণঅধিকার পরিষদের প্রার্থীর বার্ষিক আয় হাজার কোটি!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের মাঠে আনুষ্ঠানিক লড়াই শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপ্রত্যাশী ইয়ামিন এইচ এম ফারদিন। মাত্র ৩২ বছর বয়সী এই প্রবাসী যুবক দলীয় মনোনয়ন পেতে জমা দেওয়া আবেদনে নিজের বার্ষিক আয় প্রায় এক হাজার কোটি টাকা উল্লেখ করায় এলাকাজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

এদিকে, এ খবর ছড়িয়ে পড়ার পর ফারদিনের আয়ের উৎস নিয়ে নানা প্রশ্ন তুলছেন স্থানীয়রা। কেউ কেউ প্রবাসে তার কথিত বৈধ কিংবা অবৈধ ব্যবসার বিষয়ে খোঁজখবর নেওয়ার দাবিও তুলেছেন অনেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতালি প্রবাসী ইয়ামিন এইচ এম ফারদিন বরিশাল জেলার মুলাদী উপজেলার পশ্চিম নাজিরপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য এবং ইতালি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

গত, ২৪ অক্টোবর গণঅধিকার পরিষদের নির্দিষ্ট ফরমে দলীয় মনোনয়নের জন্য আবেদন করেন ফারদিন। আবেদনে নিজের পেশা হিসেবে ‘ব্যবসায়ী’ উল্লেখ করে বার্ষিক আয়ের ঘরে লিখেছেন ‘প্রায় এক হাজার কোটি টাকা’। তবে সেখানে তার ব্যবসার ধরণ বা বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে কালবেলার সঙ্গে আলাপকালে ইয়ামিন এইচ এম ফারদিন দাবি করেন, আবেদনে উল্লেখ করা আয়ের তথ্য সঠিক নয়।

তিনি বলেন, 'ভুলবশত এত বড় অঙ্কের টাকা বার্ষিক আয় হিসেবে লেখা হয়েছে। পরে আবেদনটি সংশোধন করে আবার জমা দেওয়া হয়েছে।'

তবে, সংশোধিত আবেদনপত্রের কোনো কপি দেখাতে পারেননি তিনি। ফারদিন জানান, সংশোধিত আবেদন জমা দেওয়ার সময় তিনি দেশে ছিলেন না এবং অন্য মাধ্যমে তা পাঠানো হয়েছিল। পরে সেটি সংরক্ষণ করা সম্ভব হয়নি বলেও দাবি করেন।

নিজের আয়ের উৎস সম্পর্কে তিনি বলেন, প্রায় ১০ বছর ধরে ইতালিতে অবস্থান করছেন তিনি। সেখানে রেস্টুরেন্ট, এয়ার ট্রাভেল এবং মানি ট্রান্সমিশনসহ বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি তার বাবা গ্রামে ধান-চালের ব্যবসা করেন এবং পরিবারের নামে কৃষিজমিও রয়েছে।

তবে এসব ব্যবসা থেকে তার প্রকৃত বার্ষিক আয় কত, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো হিসাব দিতে পারেননি তিনি।

ফারদিন বলেন, 'আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব যথাসময়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী