নির্বাচন বর্জনের পথে জামায়াত-এনসিপি জোট?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ তুলছে জোটের শরিক দলগুলো। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, এই জোট কি শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিতে পারে?
 
রাজনৈতিক বিশ্লেষক জাহেদ-উর রহমান মনে করেন, নির্বাচন বর্জনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যদিও এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তিনি বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়া ও প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পরও কোনো জোট চাইলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারে—অতীতে এমন নজির রয়েছে।
 
সাম্প্রতিক সময়ে জামায়াত ও এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, প্রশাসন ও নির্বাচন কমিশন কার্যত বিএনপির পক্ষে কাজ করছে।
 
এমনকি নির্বাচন কমিশনে গিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেছেন, 'কেউ কেউ প্রকাশ্যেই বলছেন, তারেক রহমানকে ক্ষমতায় বসানোই যেন এখন মূল লক্ষ্য।'
 
জাহেদ-উর রহমান বলেন, 'এসব অভিযোগের পেছনে দুই ধরনের উদ্দেশ্য থাকতে পারে। একদিকে এটি প্রশাসনের ওপর চাপ তৈরির কৌশল, যা গণতান্ত্রিক রাজনীতিতে অস্বাভাবিক নয়। অন্যদিকে, ভবিষ্যতে নির্বাচন বর্জনের যুক্তি তৈরির প্রস্তুতিও হতে পারে। ধারাবাহিকভাবে যদি বলা হয় যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, তাহলে এক পর্যায়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে যৌক্তিক হিসেবে তুলে ধরা সহজ হয়।'
 
তিনি আরও বলেন, 'এবারের নির্বাচনী পরিবেশ অতীতের তুলনায় অনেক বেশি ভারসাম্যহীন। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনগুলো তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও এবার অনেক আগেই স্পষ্ট হয়ে গেছে যে বিএনপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। কোনো নির্বাচনেই আগেভাগে এতটা নিশ্চিতভাবে বিজয়ী পক্ষ অনুমান করা যায়নি।'
 
এই নিশ্চিত বিজয়ের ধারণা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এমনকি গণমাধ্যমের একটি অংশকে ‘সূর্যমুখী প্রবণতা’র দিকে ঠেলে দিতে পারে বলেও সতর্ক করেন তিনি। অর্থাৎ, সম্ভাব্য ক্ষমতার কেন্দ্রের দিকে স্বতঃস্ফূর্তভাবে ঝুঁকে পড়ার প্রবণতা তৈরি হতে পারে, যা নির্বাচনের বিশ্বাসযোগ্যতার জন্য ঝুঁকিপূর্ণ।
 
জামায়াত-এনসিপির আরেকটি বড় উদ্বেগ হলো: নির্বাচনে প্রত্যাশার তুলনায় কম আসন পাওয়ার আশঙ্কা। জাহেদ-উর রহমান বলেন, যদি তারা বুঝতে পারে যে এক-তৃতীয়াংশ বা এক-চতুর্থাংশ আসনের কাছাকাছিও তারা পৌঁছাতে পারছে না, তাহলে সংসদের ভেতরে থেকে কার্যকর বিরোধী রাজনীতি করাই কঠিন হয়ে পড়বে। এতে দলের বিশ্বাসযোগ্যতা ও সমর্থকদের মনোবলে বড় ধরনের ধাক্কা আসতে পারে।
 
এই প্রেক্ষাপটে নির্বাচন বর্জনের হুমকি একটি ‘আলটিমেট বার্গেইনিং টুল’ হিসেবেও ব্যবহৃত হতে পারে বলে মনে করেন তিনি। তবে, নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিলে দেশ অজানা পথে এগিয়ে যেতে পারে, যার পরিণতি সিদ্ধান্তগ্রহণকারীদের জন্যই সবচেয়ে বিপজ্জনক হতে পারে বলে জানান তিনি।
 
জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, 'এতে নির্বাচন পুরোপুরি একতরফা হিসেবে চিহ্নিত করা কঠিন হবে। যদিও এটিকে পূর্ণাঙ্গ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলা যাবে না, তবু জাতীয় পার্টির উপস্থিতি নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়ায়।'
 
সবশেষে জাহেদ-উর রহমান আহ্বান জানান, সম্ভাব্য রাজনৈতিক ফলাফল আশানুরূপ নাও হতে পারে, এই শঙ্কায় কোনো দলের নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত নয়। বাংলাদেশে নির্বাচন নিয়ে প্রশ্ন সব সময়ই ছিল, এমনকি ভালো নির্বাচনগুলোর ক্ষেত্রেও। সেই বাস্তবতা মেনেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়াই দেশের জন্য সবচেয়ে নিরাপদ পথ।
 
সূত্র: দৈনিক ইনকিলাব

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী