জাতীয়

দেশে বন্ধ ৮৮ লাখের বেশি সিম

দেশে বন্ধ ৮৮ লাখের বেশি সিম

দেশে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষার কারণে গ্রাহকপ্রতি ১০টির বেশি সিম বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে ৮৮ লাখেরও বেশি সিমকার্ড বাতিল হয়েছে। এছাড়া এক লাখ সিম মামলাসংক্রান্ত কারণে স্থগিত রয়েছে। বিটিআরসি জানায়, দেশের ক্রমবর্ধমান সাইবার অপরাধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনায় চলতি বছরের নভেম্বর থেকে অতিরিক্ত সিম বন্ধ করা শুরু হয়। এর প্রভাব পড়েছে মোবাইল ব্যবহারকারী ও মোবাইল ইন্টারনেট ব্যবহারে।

২৫ জুলাই, ২০২৬
যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল

যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল

কিছু মানুষ সংস্কার নিয়ে নেতিবাচক মানসিকতা ছড়িয়েই যাচ্ছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘কোনো সংস্কার হয় নাই, এটা বেঠিক। যথেষ্ট সংস্কার হয়েছে। এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার অর্জন করতে পেরেছি আমরা।’ রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে এ কথাগুলো বলেন তিনি। সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘অনেকে বলেন, সরকার কারও সঙ্গে কোনো পরামর্শ করেনি। এটা খুবই হাস্যকর একটা কথা।

২৫ জুলাই, ২০২৬
সীমান্ত এলাকায় ৫টি পরিত্যক্ত বিমানঘাঁটি সচল করছে ভারত

সীমান্ত এলাকায় ৫টি পরিত্যক্ত বিমানঘাঁটি সচল করছে ভারত

আঞ্চলিক এলাকাগুলোতে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেনস নেক’ নামের অত্যন্ত সংবেদনশীল ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পাঁচটি পরিত্যক্ত বিমানঘাঁটি পুনরায় সচল করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। প্রতিবেদন অনুযায়ী, এই উদ্যোগের পেছনে বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট বিমানঘাঁটির পুনর্নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রভাব হিসেবে দেখা হচ্ছে। লালমনিরহাট বিমানঘাঁটি শিলিগুড়ি করিডরের খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় ভারতের সামরিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে না বলে স্পষ্ট করে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা বালক সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'এটা আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়। সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা।'

২৫ জুলাই, ২০২৬
মোবাইল ফোনে আমদানি শুল্ক ৬০% কমালো এনবিআর

মোবাইল ফোনে আমদানি শুল্ক ৬০% কমালো এনবিআর

স্মার্টফোন সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার লক্ষ্যে আমদানিকৃত মোবাইল ফোনের কাস্টমস ডিউটি বা আমদানি শুল্ক বর্তমান ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জারি করা প্রজ্ঞাপনে মোবাইল ফোন আমদানি শুল্ক কমানোর বিষয়টি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন শুল্ক কাঠামোর ফলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি স্মার্টফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এই তথ্য নিশ্চিত করে বলেন, 'সরকারের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ আরও সুলভে ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবে।'

২৫ জুলাই, ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের অবস্থান গণতন্ত্রবিরোধী নয়: প্রেস উইং

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের অবস্থান গণতন্ত্রবিরোধী নয়: প্রেস উইং

জুলাই জাতীয় সনদ-২০২৫' বাস্তবায়ন বিষয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থন গণতান্ত্রিক আদর্শের পরিপন্থি নয় বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে পাঠানো এক বিবৃতিতে প্রেস উইং জানায়, গণভোটকে ঘিরে সরকারের এই অবস্থান কোনোভাবেই নিরপেক্ষতার লঙ্ঘন নয়। বরং এটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, সংস্কারমূলক ম্যান্ডেট এবং রাজনৈতিক বাস্তবতার স্বাভাবিক বহিঃপ্রকাশ।

২৫ জুলাই, ২০২৬
এনইআইআর চালুর পর ক্লোন ফোনের ভয়াবহ চিত্র, এক আইএমইআইতেই ৩ কোটি ৯১ লাখ ডিভাইস

এনইআইআর চালুর পর ক্লোন ফোনের ভয়াবহ চিত্র, এক আইএমইআইতেই ৩ কোটি ৯১ লাখ ডিভাইস

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানের বিরুদ্ধে। ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’—এমন বক্তব্যের মাধ্যমে তিনি ওসিকে ভয় দেখিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

ইতালি পাঠানোর প্রলোভনে বৈধভাবে বিদেশ যাওয়ার আশ্বাস দিয়ে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর অতিক্রম করানোর সময় ৮ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে যুক্ত আন্তর্জাতিক মানব পাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। সোমবার (১২ জানুয়ারি) মাদারীপুরের রাজৈর থানা থেকে গ্রেফতার করা হয় তাদের। গ্রেফতারকৃতরা হলেন: গুরুদাস বারই (৪৫) ও মো. মোতালেব মাতব্বর (৬৮)। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ভিকটিমদের কাছ থেকে জনপ্রতি ১৪ লাখ টাকা আদায় করে বৈধভাবে ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে অবৈধভাবে লিবিয়া পাঠাতেন।

২৫ জুলাই, ২০২৬
সীমান্তে গুলিবর্ষণে শিশু গুলিবিদ্ধ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

সীমান্তে গুলিবর্ষণে শিশু গুলিবিদ্ধ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে সীমান্ত এলাকায় এ ঘটনায় এক শিশু গুরুতর আহত হওয়ায় গভীর উদ্বেগ জানায় বাংলাদেশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। বৈঠকে জানানো হয়, সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনায় ১২ বছর বয়সী শিশু হুজাইফা গুরুতর আহত হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।

২৫ জুলাই, ২০২৬
জুলাই যোদ্ধাদের দায়মুক্তিতে অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আইন উপদেষ্টা

জুলাই যোদ্ধাদের দায়মুক্তিতে অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আইন উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের দায়মুক্তি দিতে একটি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে আইন মন্ত্রণালয়। শিগগিরই এটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে ড. আসিফ নজরুল লেখেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন।

২৫ জুলাই, ২০২৬
হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই সম্পন্ন হবে: রিজওয়ানা হাসান

হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই সম্পন্ন হবে: রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ের মধ্যেই শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার সঙ্গে জড়িতদের বিচার সম্পন্ন করা হবে—এমন আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়া অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন: ডা. জাহিদ

খালেদা জিয়া অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন: ডা. জাহিদ

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে একটি সংকটময় সময় পার করছেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি