এই নির্বাচন কেবল ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন যাত্রা: প্রধান উপদেষ্টা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন, তাদের তিনি অভিনন্দন জানান এবং যারা পরাজিত হয়েছেন, তাদেরও অভিনন্দন জানান। হার–জিতই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, যারা জয়ী হয়েছেন তারা মোট ভোটের প্রায় অর্ধেক পেয়েছেন, আবার যারা জয়ী হতে পারেননি তারাও প্রায় অর্ধেক ভোট পেয়েছেন। ফলে পরাজিত প্রার্থীরাও এ বিষয়ে আশ্বস্ত থাকতে পারেন যে দেশের প্রায় অর্ধেক ভোটার তাদের ওপর আস্থা রেখেছেন।

তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

জাতির উদ্দেশে ভাষণে মুহাম্মদ ইউনূস বলেন, দীর্ঘ ১৭ বছর পর একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে জনগণ, ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত—এই নির্বাচন তার উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

বিদায়ী বক্তব্যে তিনি বলেন, “বিগত ১৮ মাস আমাকে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন শেষে, একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে এসেছি।”

৫ আগস্টের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, ওই দিনটি ছিল বাংলাদেশের জন্য এক মহা মুক্তির দিন। তরুণ ছাত্রছাত্রীরা দৈত্যের গ্রাস থেকে দেশকে মুক্ত করেছে। তবে মুক্তির পর দেশ সম্পূর্ণ অচল হয়ে পড়েছিল। সেই অচল রাষ্ট্রযন্ত্রকে সচল করাই ছিল অন্তর্বর্তী সরকারের প্রথম ও সবচেয়ে কঠিন দায়িত্ব।

তিনি বলেন, অভ্যুত্থানের পর প্রশাসনে বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি হয়েছিল। কে বিশ্বস্ত, কে নয়—তা নির্ধারণ করা ছিল বড় চ্যালেঞ্জ। নানা প্রতিকূলতার মধ্য দিয়েই সরকার দায়িত্ব পালন করেছে।

মুহাম্মদ ইউনূস বলেন, চব্বিশের জুলাইয়ে বাংলাদেশের মানুষ একটি অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে তাদের মুক্তি, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল। সে সময় দেশ গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকটে নিপতিত ছিল। সেই সংকটময় মুহূর্তে বাংলাদেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল—সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি অগ্রাধিকার নিয়ে।

তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও অনিয়মের বিচার প্রক্রিয়াকে রাজনীতি ও প্রতিশোধের ঊর্ধ্বে রাখার চেষ্টা করা হয়েছে। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ও আর্থিক সংস্কার করা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতায় থাকতে না পারে।

শেষে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচন কেবল ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়—এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন যাত্রা এবং নতুন বাংলাদেশের সূচনা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি