জাতীয়
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শাহজালাল বিমানবন্দরে বিশেষ নির্দেশনা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সাধারণ দর্শক বা যাত্রী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় শুধুমাত্র নির্ধারিত যাত্রীরাই প্রবেশ করতে পারবেন।
নিরাপত্তার জন্য গানম্যান চাইলেন হিরো আলম
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে ঘোষণার পর থেকেই হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করে প্রধান উপদেষ্টার কাছে ব্যক্তিগত নিরাপত্তার জন্য একজন গানম্যান বরাদ্দের অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন তিনি। হিরো আলম জানান, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর থেকে বিভিন্নভাবে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, চিকিৎসকরা আশাবাদ: ডা. জাহিদ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি। ডা. জাহিদ বলেন, 'বেগম জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তা তিনি গ্রহণ করতে পারছেন। চিকিৎসকসহ সবাই অত্যন্ত আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন।'
নির্বাচন আয়োজনে গুরুদায়িত্ব পালনে ব্যর্থতার অবকাশ নেই: সিইসি
দেশের যুগসন্ধিকালে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মত গুরুদায়িত্ব পালনে কোথাও কোনো ব্যর্থতার অবকাশ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় সবার উদ্দেশ্য তিনি একথা বলেন।
সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন করতে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করার মতো পূর্ণ সক্ষমতা বাংলাদেশ পুলিশের রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬ উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে এখনো ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছেনা বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। তারেক রহমানের দেশে ফেরা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'তারেক রহমানের দেশে আসা নিয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এয়ারক্রাফটের টেকনিক্যাল ত্রুটির কারণে খালেদা জিয়ার বিদেশযাত্রায় একদিন দেরি হতে পারে।'
হাদির ওপর হামলার প্রধান আসামির বাবা-মার স্বীকারোক্তি; দিলেন ভয়ংকর তথ্য
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে হত্যার চেষ্টার মামলায় প্রধান আসামি ফয়+সাল করিম মাসুদ বা দাউদ খানের বাবা-মা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তাদের জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দিতে ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম জানিয়েছেন, ফয়সালের সব অপরাধের খবর তাদের ছিল এবং হত্যার পর তাকে পালাতে ও অস্ত্র লুকাতে সহযোগিতা করেছেন।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি; দোয়া কামনা ও কঠোর কর্মসূচির হুশিয়ারি ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এ অবস্থায় তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হয়েছে। একই সঙ্গে ওসমান হাদির কিছু হলে খুনীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত সারাদেশ অচল করে দেওয়ার হুশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্ট এসব জানায় তারা।
উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম সংক্রান্ত অধ্যাদেশের অনুমোদন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি ন্যূনতম পাঁচ বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না এলে ট্রাইব্যুনাল তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘ডিসঅ্যাপিয়ার্ড’ বা ‘গুম’ হিসেবে ঘোষণা করতে পারবে।
ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় প্রধান উপদেষ্টার বিবৃতি
রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, 'নির্বাচনী পরিবেশে এধরনের সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।'
বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তার আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনীসহ দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির মধ্যে রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়েও মন্ত্রণালয় আশ্বস্ত করেছে।
নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়ালে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন পুলিশ সুপাররা (এসপি)। দাবি পূরণ না হলে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এসপিরা। সম্মেলনে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।