জাতীয়
বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
গতবছরের বিজয় দিবসের মতো এবারও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে কোন প্যারেড হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিজয় দিবসে কোনো অস্থিরতার সম্ভাবনা নেই। আগেও যেভাবে বিজয় দিবস পালিত হয়েছে, এবারও একইভাবে হবে। বরং আগের থেকে আরও বেশি হবে। তবে গতবারও প্যারেড হয়নি, এবারও প্যারেড হচ্ছে না।’
বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে ১-০ গোলের দারুণ জয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকায় ফুটবলপ্রেমী দর্শকে পূর্ণ স্টেডিয়ামে অর্জিত এই জয়টি ২২ বছর পর ভারতের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ম্যাচে বাংলাদেশের প্রথম জয়। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে। এটি কেবল একটি ফুটবল ম্যাচের জয় নয়, এটি লক্ষ লক্ষ তরুণ-তরুণী, যারা খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখে, তাদের জন্য অনুপ্রেরণা। জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন একটি জয় এক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি।’
সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ওয়াদাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, 'নির্বাচন সুষ্ঠু ও সুসম্পন্ন করতে সব দলকে সহযোগিতা করতে হবে এবং আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলের অঙ্গীকার, আর নির্বাচন কমিশনও দেশের মানুষের জন্য সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।'
সশস্ত্র বাহিনীর সমর্থনে দ্রুত সংকট উত্তরণ সম্ভব হয়েছে: প্রধান উপদেষ্টা
দেশের একতা এবং সশস্ত্র বাহিনীর সমর্থনের কারণে দ্রুত সংকট উত্তরণ এবং জাতিকে স্থিতিশীল করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৯ নভেম্বর) ডিএসসিএসসি কোর্সে অংশগ্রহণকারী বিদেশি কর্মকর্তাদের সামনে এ মন্তব্য করেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, ‘এই একতার কারণে আমরা দেশের সকল আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে যেতে পেরেছি। কারণ সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে।’ সংস্কারমূলক কর্মসূচির প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি আমরা অতীতে ফিরে যেতাম, সকল ত্যাগ বৃথা যেত। আমাদের স্বপ্নের দেশ গড়ে তুলতে হবে। এই ছিল সংস্কারের সংকল্প। সংস্কার একটি বিষয়, কিন্তু তা ঠিকমতো সম্পন্ন করতে হবে, যাতে আমরা আর কোনো ভুল না করি— এটিও জানা জরুরি।’
দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক, ঢাকা সফরের আমন্ত্রণ অজিত দোভালকে
দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি)–এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সাত নম্বর সম্মেলনে অংশ নিতে দিল্লি সফরকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাইকমিশনের এক্স অ্যাকাউন্টে বুধবার সন্ধ্যায় প্রকাশিত তথ্যে জানানো হয়, বৈঠকে সিএসসির কার্যক্রম ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল
নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নয়, পরের নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
ডিবির সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে সাইবার অপরাধ দমন ও অনলাইন নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট সেন্টার–ডিবি’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর পুরাতন রমনা থানায় আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রটির উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি। প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, 'প্রযুক্তির অগ্রগতির সঙ্গে অপরাধের ধরনও বদলে যাচ্ছে। সাইবার জালিয়াতি, অনলাইন প্রতারণা, ডিজিটাল হয়রানি ও মানহানি এখন ব্যক্তিগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষার বড় হুমকি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ডিএমপি ধারাবাহিকভাবে সক্ষমতা বাড়াচ্ছে এবং তারই অংশ হিসেবে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই সাইবার সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠা।'
জন্মদিনে যে ৫ প্রতিশ্রুতির কথা জানালেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশের নারী নিরাপত্তা ও ডিজিটাল যুগের চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছেন তিনি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে দেওয়া পোস্টে তারেক রহমান লিখেন, 'আজকের ডিজিটাল বিশ্ব আমাদের প্রতিটি অংশকে বদলে দিচ্ছে। আমাদের দৈনন্দিন অভ্যাস থেকে শুরু করে রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক পর্যন্ত। যে গতিতে প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্বকে রূপান্তর করেছে, তা আমরা কেউই অস্বীকার করতে পারি না।'
হাসিনাকে ফেরাতে নতুন পথে সরকার
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। আসিফ নজরুল বলেন, 'শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার।'
হাসিনা-কামালকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার: আইন উপদেষ্টা
ঢাকার ২৭৪টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের জন্য সম্প্রতি বিশেষ উন্নয়ন বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদের মধ্যে মাত্র একটি বাদে বাকিগুলো ঢাকা-০৯, ঢাকা-১০ এবং ঢাকা-১১ এই তিন সংসদীয় এলাকায় পড়েছে। ঢাকায় মোট ২০টি সংসদীয় আসন থাকলেও কেন কেবল তিনটিতে এমন বরাদ্দ দেওয়া হলো, তা নিয়ে চলছে আলোচনা।
সার্বভৌমত্ব, সমতা, ভৌগোলিক অখণ্ডতার নীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর
বাংলাদেশ ভারত মহাসাগরকে শান্তিপূর্ণ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অঞ্চলে পরিণত করতে সার্বভৌমত্ব, সমতা, ভৌগোলিক অখণ্ডতা এবং অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে এই বার্তা দেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তাঁর লিখিত বক্তব্য সামাজিক মাধ্যমে তুলে ধরেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
ঢাকাসহ সারাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পটির কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে মাধবদী এলাকায়।