নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শপথের সম্ভাব্য তারিখ হিসেবে ১৭ কিংবা ১৮ ফেব্রুয়ারি বিবেচনায় রাখা হলেও এর আগেও অনুষ্ঠান হতে পারে।

দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হলেও তা মন্ত্রিসভায় ঠিক ৫০ জন সদস্য থাকবেন, এমনটি নয়। সাধারণত মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যসংখ্যার চেয়ে কিছু বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়। কারণ, অধিকাংশ মন্ত্রী ও প্রতিমন্ত্রী সরকারি গাড়ি গ্রহণ করলেও কেউ কেউ তা নেন না।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, 'দ্রুততম সময়ের মধ্যেই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাকা হবে।'
 
তিনি জানান, পুরো প্রক্রিয়াটি ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হতে পারে এবং ১৭–১৮ ফেব্রুয়ারির পর গড়ানোর সম্ভাবনা কম।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি