নির্বাচনের দিন সহিংসতা হলে বুঝতে পারবেন প্রশাসনের প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
নির্বাচনের দিন কোনো ধরনের সহিংসতা হলে সেদিনই প্রশাসনের প্রস্তুতির সক্ষমতা বোঝা যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।
 
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের প্রস্তুতির বিষয় জনসম্মুখে প্রকাশ করা সম্ভব নয়। কিছু বিষয় কৌশলগত কারণে গোপন রাখতে হয়। তবে নির্বাচনের দিনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে প্রশাসন কীভাবে তা মোকাবিলা করে, সেটিই হবে প্রস্তুতির বাস্তব প্রমাণ।'
 
তিনি বলেন, 'নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। এবার যে পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, তা পূর্বের কোনো নির্বাচনে দেখা যায়নি।'
 
এ পর্যন্ত নির্বাচনী পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তিনি আরও বলেন, 'আগের নির্বাচনগুলোতে যে ধরনের সহিংসতা দেখা গেছে, আল্লাহর রহমতে এবার এখন পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি। আশা করছি সামনেও হবে না।'
 
এদিনের মতবিনিময় সভায় ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যে স্পষ্ট নির্দেশনা দিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি