হাদির ওপর হামলার প্রধান আসামির বাবা-মার স্বীকারোক্তি; দিলেন ভয়ংকর তথ্য

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে হত্যার চেষ্টার মামলায় প্রধান আসামি ফয়+সাল করিম মাসুদ বা দাউদ খানের বাবা-মা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তাদের জবানবন্দি গ্রহণ করেন।

জবানবন্দিতে ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম জানিয়েছেন, ফয়সালের সব অপরাধের খবর তাদের ছিল এবং হত্যার পর তাকে পালাতে ও অস্ত্র লুকাতে সহযোগিতা করেছেন।

জবানবন্দিতে তারা আরও জানান, ঘটনার দিন ফয়সাল সকাল থেকে কোনো মোবাইল ব্যবহার করেনি। আগের রাতেই হাদির পরবর্তী দিনের কর্মসূচি সম্পর্কে তার জানা ছিল। হামলার পর ফয়সাল তার বোনের বাসায় যায়, যেখানে তার বাবা-মা ও বোন ছিলেন। সেখানে তিনটি অস্ত্র তার বাবার কাছে দেন এবং মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করে। পরে সে বাসা থেকে বের হয়ে সিএনজিচালিত অটোরিকশায় বেরিয়ে যায়। ফয়সালের বাবা সবকিছু ব্যবস্থা করে দেন।

ফয়সালের বাবা-মা আরও জানান, ফয়সালের তিনটি বিয়ে করেছে এবং এক বান্ধবীও আছে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই সে রাজনীতিতে জড়িত এবং আওয়ামী লীগের উচ্চপর্যায়ের অনেকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ফয়সাল মাদকসহ নানা অপরাধে জড়িত ছিল, যা তারা জানতেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি