জাতীয়

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপিল বিভাগের এক রায়ের পরিপ্রেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুপ্রিমকোর্টের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই দুই আসনে সব ধরনের নির্বাচন কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত একটি সংশোধিত গেজেটের কার্যকারিতা স্থগিত করেন। ওই রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর কমিশন এ সিদ্ধান্তে পৌঁছায়।

২৫ জুলাই, ২০২৬
সংখ্যালঘু ইস্যুতে ভারতের মন্তব্য প্রত্যাখ্যান করল বাংলাদেশ

সংখ্যালঘু ইস্যুতে ভারতের মন্তব্য প্রত্যাখ্যান করল বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন নওগাঁ-৫ (সদর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন। রোববার (২৮ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

২৫ জুলাই, ২০২৬
‘মৃত্যুর প্রস্তুতি নিয়ে ভোটকেন্দ্রে যাবেন’- প্রিজাইডিং কর্মকর্তাদের বললেন ডিসি

‘মৃত্যুর প্রস্তুতি নিয়ে ভোটকেন্দ্রে যাবেন’- প্রিজাইডিং কর্মকর্তাদের বললেন ডিসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রিজাইডিং কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এবারের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের যেকোনো পরিস্থিতি মোকাবিলার মানসিক প্রস্তুতি থাকতে হবে এবং কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।

২৫ জুলাই, ২০২৬
অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধের ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধের ঘোষণা

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদে এবং বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার হওয়া ব্যবসায়ীদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে সারা দেশের মোবাইল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। শনিবার (৩ জানুয়ারি) এই ঘোষণা দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে আগামীকাল রোববার (০৪ জানুয়ারি) রাজধানী ঢাকায় জমায়েত ও অবস্থান কর্মসূচি পালন করবে তারা।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনের দিন গণভোট: ‘হ্যাঁ’ ভোটে সরকারি প্রচারণা, নিরপেক্ষতা নিয়ে বাড়ছে বিতর্ক

নির্বাচনের দিন গণভোট: ‘হ্যাঁ’ ভোটে সরকারি প্রচারণা, নিরপেক্ষতা নিয়ে বাড়ছে বিতর্ক

জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত গণভোটকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে অন্তর্বর্তী সরকারের সরাসরি ও ব্যাপক প্রচারণা নির্বাচন এবং গণভোট—উভয়ের নিরপেক্ষতা প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষক, আইন বিশেষজ্ঞ ও নির্বাচন পর্যবেক্ষকরা। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা। ভোটের মাত্র এক মাস আগে অন্তর্বর্তী সরকার সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও বার্তা এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নির্দেশনার মাধ্যমে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা জোরদার করেছে।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটারের অবমাননা মেনে নেব না: আইন উপদেষ্টা

বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটারের অবমাননা মেনে নেব না: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা আরও বলেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে নির্দেশ দিয়েছেন, যেন পুরো বিষয়টি ব্যাখ্যা করে আইসিসির কাছে লিখিতভাবে জানানো হয়। একই সঙ্গে বোর্ডকে স্পষ্ট করে জানাতে বলা হয়েছে, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের পুরো ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাওয়াকে নিরাপদ মনে করতে পারে না। এ প্রেক্ষাপটে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
৩১ জানুয়ারির মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

৩১ জানুয়ারির মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে বৈধ অস্ত্রের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সকল বৈধ অস্ত্রধারীরা আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিকটস্থ থানায় তাদের অস্ত্র জমা দেবেন। রোববার (১৮ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। তবে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’দের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না।

২৫ জুলাই, ২০২৬
ইসিতে পঞ্চম দিনে মনোনয়নপত্র আপিল শুনানি শুরু

ইসিতে পঞ্চম দিনে মনোনয়নপত্র আপিল শুনানি শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে পঞ্চম দিনের আপিল শুনানি শুরু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এ কার্যক্রম শুরু হয়। আজ আপিল নম্বর ২৮১ থেকে ৩৫০ পর্যন্ত মোট ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আপিল শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলবে। এর আগে, প্রথম চার দিনে মোট ২৮০টি আপিলের শুনানি হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৯, মোট  আটক ২৬

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৯, মোট আটক ২৬

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২৬ জনকে আটক করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এর আগে, সোমবার ওই দুই প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ১৭ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আইজিপি–ডিএমপি কমিশনার

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আইজিপি–ডিএমপি কমিশনার

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার রাত ৯টার আগে তারা হাসপাতালে আসেন।

২৫ জুলাই, ২০২৬
পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৮৩ হাজার

পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৮৩ হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৪ লাখ ৮৩ হাজার ৬৭৪ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৫৪ হাজার ১২৩ জন এবং নারী ভোটার ২৯ হাজার ৫৪৯ জন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট সংক্রান্ত ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে। একই অ্যাপের মাধ্যমে দেশের ভেতর থেকেও নিবন্ধন করেছেন ৫২ হাজার ১৫ জন ভোটার।

২৫ জুলাই, ২০২৬
আইন সবার জন্য সমান, নির্বাচনে অপরাধীকে ছাড় দেওয়া হবে না: সিইসি

আইন সবার জন্য সমান, নির্বাচনে অপরাধীকে ছাড় দেওয়া হবে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আইন সবার জন্য সমান এবং অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, দেশের জনগণের আস্থা রক্ষা করতে এবার একটি সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ডিসি ও এসপিদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, 'দায়িত্বে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না। তাই কোনো রকম ভুল বা অবহেলার সুযোগ নেই। এবার আইনের শাসন কাকে বলে তা দেখিয়ে দিতে চাই।'

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি