বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এ কার্যক্রম শুরু হয়।
এর আগে, প্রথম চার দিনে মোট ২৮০টি আপিলের শুনানি হয়েছে। প্রথম দিনে ৫২টি, দ্বিতীয় দিনে ৫৭টি, তৃতীয় দিনে ৪০টি এবং চতুর্থ দিনে ৫৩টি আপিল মঞ্জুর হয়েছে।
সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির কার্যক্রম ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে শেষ হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত হয়েছে ২০ জানুয়ারি। এরপর রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি।
নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।