পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপিল বিভাগের এক রায়ের পরিপ্রেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুপ্রিমকোর্টের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই দুই আসনে সব ধরনের নির্বাচন কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত একটি সংশোধিত গেজেটের কার্যকারিতা স্থগিত করেন। ওই রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর কমিশন এ সিদ্ধান্তে পৌঁছায়।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'পাবনা-১ ও ২ আসনের নির্বাচন পুরোপুরি বাতিল নয়, আপাতত স্থগিত রাখা হয়েছে। সুপ্রিমকোর্টের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।'

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে ইসি। ওই গেজেট অনুযায়ী সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।

এই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম ও সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে গত ১৭ সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট। পরে ১৮ ডিসেম্বর রুল যথাযথ ঘোষণা করে রায় দেন আদালত।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করলেও তা পরে প্রত্যাহার করে নেয়। এরপর হাইকোর্টের রায়ের আলোকে গত ২৪ ডিসেম্বর পাবনা-১, পাবনা-২ ও ফরিদপুর-২ আসনের সীমানা পরিবর্তন করে নতুন করে গেজেট প্রকাশ করা হয়। সংশোধিত গেজেট অনুযায়ী, সাঁথিয়া উপজেলার সঙ্গে বেড়া উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন নিয়ে পাবনা-১ আসন গঠন করা হয় এবং পাবনা-২ আসন থেকে ওই এলাকাগুলো বাদ দেওয়া হয়।

তবে এই সংশোধিত গেজেটের বিরুদ্ধে আপিল বিভাগে বিষয়টি ওঠে। শুনানি শেষে আপিল বিভাগ ৫ জানুয়ারি রায়ে ইসির ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেন। রায়ে বলা হয়, লিভ টু আপিল দায়ের না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। ফলে সংশোধিত সীমানা আর কার্যকর থাকছে না।

ইসি কর্মকর্তারা জানান, আপিল নিষ্পত্তির আগেই সীমানা পরিবর্তন করে গেজেট প্রকাশ করায় আইনি জটিলতা তৈরি হয়েছে। এর ফলেই পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এদিকে পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা জানিয়েছেন, নির্বাচন স্থগিত সংক্রান্ত নির্বাচন কমিশনের কোনো আনুষ্ঠানিক নির্দেশনা এখনো তিনি পাননি। নির্দেশনা পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি