জাতীয়
ভুল স্বীকার করলেও আ.লীগের সময় নেই: প্রেস সচিব
জুলাই আন্দোলনের ১৭ মাস পেরিয়ে গেলেও শেখ হাসিনা বা আওয়ামী লীগ এখনো অনুতপ্ত নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এখন যদি আওয়ামী লীগ এসে বলে, আমরা ভুল করেছিলাম বা দুঃখিত, তাহলেও আর সময় নেই। কারণ মনোনয়ন দাখিলের সময় ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। শুক্রবার (২ জানুয়ারি) মাগুরা শহরের নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শর্তসাপেক্ষে গাজায় আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশ অংশগ্রহণ করবে: প্রেস সচিব
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
অন্তর্বর্তী সরকারের আমলেও কেন হলো না সাগর–রুনি হত্যার বিচার?
বাংলাদেশের আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার এখনো আলোর মুখ দেখেনি। শেখ হাসিনা সরকারের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। বরং তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আরও ১১ বার পেছানো হয়েছে। সব মিলিয়ে ১৪ বছরে এই মামলায় ১২৩ বার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পূর্ব রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজন নিশ্চিত করতে রাজধানীসহ দেশের ৪৮৯টি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৮ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে জানানো হয়, দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি দায়িত্ব পালন করবে। তবে, ছয়টি উপজেলা: সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, দাকোপ, মনপুরা ও রাঙ্গাবালিতে বিজিবি মোতায়েন করা হবেনা।
নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা ভোট ডাকাতির কথা শুনেছিলাম, কিছু কিছু জানতামও। কিন্তু এত নির্লজ্জভাবে পুরো প্রক্রিয়াকে বিকৃত করে, সিস্টেমকে দুমড়ে–মুচড়ে ফেলে নিজেদের মনের মতো কাগজে রায় লিখে দেওয়া হয়েছে— এগুলো জাতির সামনে তুলে ধরা দরকার। এসবের পুরো রেকর্ড থাকা প্রয়োজন।” ভবিষ্যতে যেন আর কখনো নির্বাচন ডাকাতি না ঘটে, সে জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণের ওপরও তিনি জোর দেন।
এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা
দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডারের সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দেশের সব পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে এক নোটিশ জারি করে সমিতি। নোটিশে বলা হয়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও সাময়িকভাবে বন্ধ থাকবে। এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান বলেন, 'কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে এর আগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল।
ইসিতে আপিল শুনানির শেষ দিন, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিন আজ। রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই শুনানি শুরু হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই শেষে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এতে আপিলে বাদ পড়া চারজন ব্যতীত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮৪২ জনে।
পাতানো নির্বাচন হবে না, আপিল নিষ্পত্তি হবে আইনি ভিত্তিতে: সিইসি
আগের মতো কোনো পাতানো নির্বাচন এবার হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের কাছ থেকে সবাই ন্যায্য বিচার পাবেন বলেও আশ্বস্ত করেছেন তিনি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। তিনি বলেন, 'যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন, তাদের সব আবেদন সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিষ্পত্তি করা হবে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ডের আবেদন এবার অনলাইনে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক এবং পর্যবেক্ষকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার প্রাপ্তির প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এবার কার্ড পেতে আগের মতো সরাসরি অফিসে গিয়ে আবেদন করার প্রয়োজন নেই; সবকিছু সম্পূর্ণ অনলাইনে করা যাবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, ‘আগের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ডের জন্য কমিশন বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আবেদন করতে হতো।
নির্বাচনে পুলিশের লুট হওয়া অস্ত্র ব্যবহার হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় পুলিশের লুট হওয়া কোনো অস্ত্র ব্যবহার হবে না বলে নিশ্চয়তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রতিবেশী দেশের সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হচ্ছে।'
দেশ ছেড়ে পালালেন বেবিচক পরিচালক
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেগুলেশনস বিভাগের পরিচালক (এয়ারওয়ার্দিনেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ আবু সাঈদের বিরুদ্ধে ‘দেশ ছেড়ে পালানোর’ অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। বেবিচকের পক্ষ থেকে তাকে ‘পলাতক’ হিসেবেও উল্লেখ করা হয়েছে। বেবিচকের দায়িত্বশীল সূত্র জানায়, আবু সাঈদ বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। চলতি বছরের জুলাই মাসে মালয়েশিয়ায় চাকরিতে যোগদানের উদ্দেশ্যে তিনি বেবিচকে আবেদন করেন।
হাদির হত্যাকাণ্ডে জড়িতরা দেশের বাইরে পালিয়ে গেলেও খুঁজে আনা হবে: নৌপরিবহন উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা দেশের বাইরে পালিয়ে থাকলেও তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, তাদের মুখোশ উন্মোচিত করা হবে এবং চলতি মাসের মাঝামাঝি সময়েই পুরো বিষয়টি জাতির সামনে তুলে ধরা হবে।