জাতীয়
জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমাননিয়ে বাংলাদেশ-পাকিস্তান বিমানবাহিনী প্রধানের বৈঠক
বাংলাদেশ বিমানবাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান যুক্ত করার সম্ভাবনা সামনে রেখে পাকিস্তানের সঙ্গে উচ্চপর্যায়ের প্রতিরক্ষা আলোচনা করেছে ঢাকা। পাকিস্তান সফরে গিয়ে জেএফ-১৭ ‘থান্ডার’ যুদ্ধবিমান ক্রয়সহ সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
ওসমান হাদি হত্যার আসামী ফয়সাল দুবাই নয়, ভারতেই আছে: ডিবিপ্রধান
জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী ‘ইনকিলাব মঞ্চ’র আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানিয়েছেন গোয়েন্দা বাহিনীর (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
নতুন পে-স্কেল নিয়ে ধৈর্য ধরতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান অর্থ উপদেষ্টার
নতুন পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, পে-স্কেল দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। শুক্রবার বিকেল ৫টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পে-স্কেল নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর দ্রুত তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজনৈতিক নেতাদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রেস সচিব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সহিংস পরিস্থিতিতে রাজনৈতিক দলীয় নেতাদের নিরাপত্তাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার সিদ্ধান্তে ইসির সমালোচনা টিআইবির
বিদেশি পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার ব্যয় বহনের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অপরিণামদর্শী, বৈষম্যমূলক এবং নিরপেক্ষ পর্যবেক্ষণের পরিপন্থি বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংগঠনটি বলেছে, বাংলাদেশের নির্বাচনব্যবস্থা ধ্বংসকারী কর্তৃত্ববাদী চর্চা অব্যাহত রেখেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ ঢাকায় পৌঁছাবেন। তিনি ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৫টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে। রোববার (১১ জানুয়ারি) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ও ইমিগ্রেশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দরে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯২তম ফাঁসি দিবস আজ
ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রপথিক বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯২তম ফাঁসি দিবস আজ। দিনটি উপলক্ষে শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় তাঁকে স্মরণ করছে দেশবাসী। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ব্রিটিশ শাসকগোষ্ঠী মাস্টারদা সূর্য সেন ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী তারকেশ্বর দস্তিদারকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। এর আগে ১৯৩০ সালে সংঘটিত ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়ে ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। ‘যুগান্তর’ দলের চট্টগ্রাম শাখার প্রধান হিসেবে সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে অনন্য ভূমিকা পালন করেন তিনি।
জাতিসংঘের ঢাকা সফর স্থগিত
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ বিষয়ে বাংলাদেশের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা এবং অবস্থান জানাতে চলতি মাসে ঢাকায় আসার কথা ছিল জাতিসংঘের একটি প্রতিনিধিদলের। একই সঙ্গে ২১ জানুয়ারি এলডিসি–উত্তরণ নিয়ে একটি প্রস্তুতিমূলক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপনের সূচিও ছিল। তবে আপাতত এ সফর স্থগিত করা হয়েছে। নতুন তারিখ এখনো নির্ধারিত হয়নি। বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্র জানিয়েছে, নির্বাচনের পর নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর সফরটি হতে পারে। জাতিসংঘ গত নভেম্বরে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে চূড়ান্ত প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছে।
ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি শুরু
নির্বাচন কমিশনে (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিলের তৃতীয় দিনের শুনানি শুরু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় শুনানি শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ইসি সূত্রে জানা গেছে, সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরদিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আবেদন নিয়ে শুনানি হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজের অবস্থান জানাতে পারবেন। এর আগে শনিবার প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়। সেই দিনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৫১টি এবং গ্রহণের বিরুদ্ধে ১টি আপিল মঞ্জুর করা হয়।
হাদিকে নিয়ে পোস্ট করায় আসিফ মাহমুদের পেইজ রিমুভ
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেইজ সম্প্রতি রিমুভ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রায় ৩০ লাখ ফলোয়ার সমৃদ্ধ এই পেইজটি হঠাৎ করে অপসারণ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) আসিফ মাহমুদ তার অন্য একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে জানান, 'ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট তার বিভিন্ন পোস্ট ও ভিডিওতে স্ট্রাইক ও সংঘবদ্ধ রিপোর্টের কারণে পেইজটি রিমুভ করে দেওয়া হয়েছে।'
ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫টি ফ্লাইট গেলো কলকাতা
ঘন কুয়াশার জন্য ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে ব্যর্থ হয়ে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে কুয়েত, দাম্মাম ও অন্যান্য গন্তব্য থেকে আসা ফ্লাইটগুলো ঢাকায় নামতে না পেরে কলকাতায় ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে।
আজ থেকে কার্যকর এনইআইআর ব্যবস্থা, অবৈধ মোবাইল আর চলবে না নেটওয়ার্কে
আজ বৃহস্পতিবার থেকে দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে মোবাইল নেটওয়ার্কে নতুন করে যুক্ত হওয়া কোনো অবৈধ বা নিবন্ধনবিহীন হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানিয়েছে, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্টকে থাকা মোবাইল ফোনের আইএমইআই নম্বর জমা দেওয়ার সময়সীমা গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। নির্ধারিত সেই সময় শেষ হওয়ায় আজ থেকেই এনইআইআর পুরোপুরি কার্যকর করা হলো।