শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
র্যাব ডিজি বলেন, 'গত দেড় বছরে জুলাই-আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ভঙ্গুর ছিল। আমরা তখন থেকেই জনগণকে আশ্বস্ত করেছি যে, র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে পারবে।'
তিনি আরও বলেন, 'সবাই মিলে আমরা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও ভালো হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।'
একেএম শাহিদুর রহমান বলেন, 'আমরা চাই দেশের মানুষ নির্বিঘ্নে চলাচল করবে এবং তাদের স্বাভাবিক জীবনযাপনে কোনো বাধা সৃষ্টি হবে না। এজন্য আমরা সবসময় সতর্ক দৃষ্টি রাখছি। দাবিসূত্রে বা আন্দোলনের নামে জনগণের ওপর কোনো ধরনের জুলুম বা সীমাহীন কার্যক্রম আমরা সহ্য করব না।'
তিনি সাংবাদিকদের আরও বলেন, 'দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে এবং সকলের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে র্যাব জনগণ ও মিডিয়ার সহযোগিতা আশা করছে।'