বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকার বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে ভয়াবহ সেনা হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ নিহত হন মোট ৭৪ জন।
২০২৪ সাল থেকে এই দিনটিকে ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করা হয়। প্রতি বছর এ দিনে রাষ্ট্রীয়ভাবে শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করা হয়।