জাতীয়

৭০ শতাংশ ভোটার বিএনপির পক্ষে

৭০ শতাংশ ভোটার বিএনপির পক্ষে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, দেশের ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে আগ্রহী। একই জরিপে জামায়াতে ইসলামীর পক্ষে জনসমর্থন পাওয়া গেছে ১৯ শতাংশ। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এ জরিপ পরিচালনা করে। শামীম হায়দার তালুকদার জানান, দেশের ৩০০ সংসদীয় আসন থেকে সরাসরি ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সারাদেশে সাধারণ ছুটি

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সারাদেশে সাধারণ ছুটি

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের সকল সরকারি প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানগুলোতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর-২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩১ ডিসেম্বর বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে একটি ভাষণে এসব জানান তিনি।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক্স-অ্যাকাউন্ট (সাবেক টুইটার) থেকে শোক বার্তা জানানো হয়। বার্তায় বলা হয়েছে, 'সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তিনি তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে।'

২৫ জুলাই, ২০২৬
গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ এবারের নির্বাচন: ইসি সানাউল্লাহ

গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ এবারের নির্বাচন: ইসি সানাউল্লাহ

এবারের জাতীয় নির্বাচন শুধু গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই নয়, বরং নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের খোয়া যাওয়া ভাবমূর্তি ফিরিয়ে আনার একটি বড় সুযোগ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বান্দরবান সফরে গিয়ে এসব কথা বলেন তিনি। প্রথমে, বান্দরবান শহরের বালাঘাটা পুলিশ লাইনে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণপ্রাপ্তদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে পৃথক আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। মন্ত্রিপরিষদ সচিব বলেন, 'খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে।'

২৫ জুলাই, ২০২৬
ইসিতে আপিলে প্রার্থিতা ফেরত পেলেন আরও ৬০ জন

ইসিতে আপিলে প্রার্থিতা ফেরত পেলেন আরও ৬০ জন

রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে আরও ৬০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ষষ্ঠ দিনের আপিল শুনানি শেষে এসব প্রার্থিতা পুনর্বহাল করা হয়।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুর জন্য দায়ী ফ্যাসিস্ট হাসিনা: আসিফ নজরুল

খালেদা জিয়ার মৃত্যুর জন্য দায়ী ফ্যাসিস্ট হাসিনা: আসিফ নজরুল

শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার প্রহসনের রায়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ড. আসিফ নজরুল বলেন, 'খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে। এই সরকার আসার পর থেকে তাকে যথাযথ মর্যাদা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। যদি আরও দুই বছর আগে তাকে সময় দেওয়া যেত, তাহলে হয়তো সুচিকিৎসা সম্ভব হতো।'

২৫ জুলাই, ২০২৬
রাষ্ট্রপতির হাতে কার্যকর কিছু ক্ষমতা দিলে ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে: আলী রীয়াজ

রাষ্ট্রপতির হাতে কার্যকর কিছু ক্ষমতা দিলে ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে: আলী রীয়াজ

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকলেও বাস্তবে তা প্রধানমন্ত্রীর পরামর্শেই কার্যকর হয়—এই অবস্থার পরিবর্তনে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, দেশে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে রাষ্ট্রপতিকে কার্যকর কিছু ক্ষমতা দেওয়া জরুরি, আর সে জন্য সংবিধান সংশোধন অপরিহার্য।

২৫ জুলাই, ২০২৬
ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বে কোনো ছাড় নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বে কোনো ছাড় নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (১০ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের (সিএফএম) ২২তম বিশেষ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। সোমালিয়ার একটি অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার ঘটনায় সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব এবং এর বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে এই জরুরি অধিবেশন আহ্বান করে ওআইসি।

২৫ জুলাই, ২০২৬
সরস্বতী পূজা ও আশুরাসহ ধর্মীয় ছুটি বাতিল করা হয়নি: প্রেস উইং

সরস্বতী পূজা ও আশুরাসহ ধর্মীয় ছুটি বাতিল করা হয়নি: প্রেস উইং

বাংলাদেশ সরকার ২০২৬ সালে সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি, মে দিবস, বুদ্ধপূর্ণিমা, পবিত্র আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও শুভ মহালয়ার ছুটি বাতিল করেনি বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এসব ছুটি বাতিল করা হয়েছে—এমন খবর সত্য নয় বলে সোমবার (৫ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে স্পষ্ট করেছে প্রেস উইং।

২৫ জুলাই, ২০২৬
ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু

ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে এই শুনানি কার্যক্রম শুরু হয়। ইসি সূত্র জানিয়েছে, আজ আপিল তালিকার ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হবে, যা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। এর আগে, শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আবেদন নিষ্পত্তি করা হয়।

২৫ জুলাই, ২০২৬
জিয়া উদ্যান পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জিয়া উদ্যান পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে জিয়া উদ্যানে সেই কবরের স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। খালেদা জিয়ার কবর খোঁড়ার সবশেষ অবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কবরের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই বেরিয়ে যান তিনি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি